রাজনীতি

শেখ হাসিনার রাজনীতি গণমানুষের জন্য

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি সাধারণ ও গণমানুষের জন্য। গরীব-দু:খী, মেহনতী মানুষের জন্য জননেত্রী শেখ হাসিনা রাজনীতি করেন। তার হাত ধরে বাংলাদেশে গরীব মেহনতী মানুষের মুখে হাসি ফুটেছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, আওয়ামী লীগের রাজনীতি দেশের গণমানুষের জন্য রাজনীতি। আমাদের নেত্রী দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের, হকার, শ্রমিক, কৃষকদের যাতে কষ্ট না হয়, সেজন্য নানা ধরণের পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা মনে করি, খেটে খাওয়া মানুষ হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। তারা যুগ যুগ ধরে সমর্থন দিয়ে আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে, আওয়ামী লীগ দেশের বৃহত্তর দলে রূপান্তরিত হয়েছে, গণমানুষের দলে রূপান্তরিত হয়েছে।

মন্ত্রী বলেন, যারা ড্রয়িং রুমের মধ্যে বসে থাকে আর সেখান থেকে নেতৃত্ব করে তারা আওয়ামী লীগের প্রাণ নয়, আওয়ামী লীগের প্রাণ হচ্ছে মাঠের নেতাকর্মীরা। আমাদের নেত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার রাজনীতি গণমানুষের জন্য, হকার-কৃষক-শ্রমিক ভাইদের জন্য।

আমি দেখতে চাই একটি সম্মেলনের মাধ্যমে আওয়ামী হকার্স লীগের একটি নতুন কমিটি হবে, তারপর সারাদেশে আপনারা শাখা কমিটি করবেন, হকার্স লীগ একটি মজবুত লীগ হবে বলেন ড. হাছান।

তথ্যমন্ত্রী এসময় বিকল্প ব্যবস্থা না করে হকারদের উচ্ছেদ করা উচিত নয় উল্লেখ করে বলেন, হকারদের বিকল্প ব্যবস্থা করার জন্য শহর কর্তৃপক্ষের কাছে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে। বিদেশে যেমন সাপ্তাহিক বাজার বসে, তেমনি প্রতি ওয়ার্ডে যদি সাপ্তাহিক বাজার বসতো তাহলে হকারদের জন্য সুবিধা হতো। দেশের অন্যান্য বড় শহরগুলোতেও সাপ্তাহিক বাজার বসানো যায়। তাহলে হকারেরা সেখানে গিয়ে বিক্রি করতে পারে এবং তাদের সংসারটা চলে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতির কথা উল্লেখ করে ড. হাছান বলেন, আজকে পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে আক্ষেপ করে কারণ পাকিস্তানের চেয়ে আমরা এখন অনেক এগিয়ে গেছি। ভারতে আমাদের অগ্রগতি নিয়ে আলোচনার ঝড় উঠে টেলিভিশনের পর্দা, রাজনীতির মাঠে, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি নিয়ে আলোচনার ঝড় উঠে। এটি জননেত্রী শেখ হাসিনার কারণেই সম্ভবপর হয়েছে।

আওয়ামী হকার্স লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এস এম জাকারিয়া হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক হাজি মো: আনোয়ার হোসেন, তসলিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মো: জাহেদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা