রাজনীতি

মামুনুল হক আদালত থেকে কারাগারে 

নিজস্ব প্রতিবেদক: কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে হেফাজতে ইসলামের দুই নেতা মাওলানা মামুনুল হক ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে একটি মামলায় কুমিল্লার আদালতে নেওয়ার পর সেখানে হাজিরা দেওয়ার কম সময়ের মধ্যে তাদেরকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ৭ নম্বর আমলি আদালতের বিচারক ইরফানুল হক চৌধুরী এ আদেশ দেন। আদালত এ মামলার পরবর্তী তারিখ ২৩ ডিসেম্বর ধার্য করেছেন। আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।

আদালত সূত্রে আরও জানা যায়, গত বছরের ১৫ ও ১৬ ডিসেম্বর কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। দ্বিতীয় দিনে প্রশাসনের অনুমতি না নিয়ে বিনা দাওয়াতে সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন মাওলানা মামুনুল হকসহ কয়েকজন। প্রশাসনের অনুমতি ছাড়া আয়োজিত ওই মাহফিলে অংশগ্রহণ করে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মাওলানা মামুনুল হক ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীসহ ছয় জনকে আসামি করে ১৭ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করে। এ মামলায় রবিবার পৌণে ১২টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। কড়া নিরাপত্তার মধ্যে হাজির করার ১০-১৫ মিনিটের মধ্যে আদালতের কার্যক্রম শেষে তাদের আবারও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম জানান, আদালতের বিচারক ইরফানুল হক চৌধুরী আগামী ২৩ ডিসেম্বর তাদের পরবর্তী হাজিরার তারিখ নির্ধারণ করেছেন। সেদিন তাদের উপস্থিতিতে মামলার শুনানি হবে। কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক সালাউদ্দিন বলেন, ডিবি, থানা, কোর্ট ও কারাগার পুলিশের কড়া পাহারায় প্রিজনভ্যানে করে তাদের আদালতে আনা হয়। দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করে তাদেরকে আবার প্রিজনভ্যানে করে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ জানান, একটি মামলায় আদালতে হাজিরা দেয়ার জন্য কাশিমপুর কারাগার থেকে সড়কপথে গত শুক্রবার দুপুরে মাওলানা মামুনুল হক ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে কুমিল্লা কারাগারে আনা হয়। রোববার আদালতে হাজিরা দেওয়ার পর তাদেরকে পুনরায় এ কারাগারে আনা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তারা এ কারাগারেই থাকবেন।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা