মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি

কোনো সমাধান করতে পারেননি প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র সফরে ‌‘মিথ্যাচার’ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর কোনো অর্জন নেই। কোনো সমস্যারই সমাধান করতে পারেননি প্রধানমন্ত্রী। এমনকি রোহিঙ্গাদের যে সমস্যা, সেই সমস্যারও কোনো সমাধান আনতে পারেননি।

রোববার (২৬ সেপ্টেম্বর) চন্দ্রিমা উদ্যানে নবগঠিত কৃষক দলের কমিটির নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশের সমস্যা নিয়ে কিছু না বললেও সফরকালের বক্তৃতায় মিথ্যাচার করেছেন প্রধানমন্ত্রী। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে অনেক নেতিবাচক কথা বলেছেন। এর প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন, সরকারের শুভবুদ্ধির উদয় হবে বলে প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী বলুন, সরকার বলুন, তারা কোনো ইতিবাচক ভূমিকা পালন করেনি। এখন পর্যন্ত শুধু এই ইস্যুতে কোনো দেশ সফর করেনি। এই সমস্যা সমাধানে তাঁরা কোনো পথ খুঁজে বের করতে পারেনি।

যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রীর অর্জন কী জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, অর্জন তার একটাই। আরও মিথ্যাচার কীভাবে করা যায়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা