রাজনীতি

আবারও বিএনপি ক্ষমতায় আসবে

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বিএনপি আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শরীয়তপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ধনই এলাকায় শরীয়তপুরের ডামুড্যা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শাহাদাত হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম শ্যামল, বিএনপি নেতা আঃ মজিদ মাদবর, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মাহিনুর সরদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সাঈদ আহমেদ আসলাম বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ইনশাল্লাহ তারা অচিরেই এ থেকে মুক্ত হবেন। আর আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি বিএনপি এখন অতীতের চেয়ে আরও ঐক্যবদ্ধ আছে। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগের চেয়ে অনেক সুদৃঢ়। এই সুদৃঢ় বিএনপি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এগিয়ে যাবে এবং ইনশাল্লাহ বিএনপি বাংলাদেশে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।

তিনি আরও বলেন, তিনি (খালেদা জিয়া) এই দেশের রাজনীতিতে আমুল পরিবর্তন এনেছেন। রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে ফিরিয়ে এনে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছেন। আর বিএনপিই দেশের উন্নয়নে ও মানুষের কল্যাণে কাজ করে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা