ফাইল ছবি
রাজনীতি

নির্বাচনে না আসা বিএনপির জন্য আত্মঘাতী

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বদলে গেছে অনেক কিছু। তবে এটি তো অনেকের পছন্দ নয়। কারণ তাদের ভোট পাওয়ার সম্ভাবনা কমে যায়।

তিনি বলেন, পত্রিকায় দেখলাম এই সরকারের নেতৃত্বে বিএনপি নির্বাচনে যাবে না। বিএনপি ২০১৪ সালে একবার নির্বাচন বর্জন করেছিলো। কোনো লাভ হয়নি, নির্বাচন হয়েছে এবং বাংলাদেশে সাংবিধানিক সরকারের ধারাবাহিকতা বজায় রয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রে প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, ২০১৮ সালে নির্বাচনে যাবে, যাবে না এই করতে করতে শেষ পর্যন্ত তারা (বিএনপি) নির্বাচনে গিয়েছে পানি ঘোলা করে। এই সিদ্ধান্ত তেমন কিনা জানি না। আমি মনে করি বিএনপির জন্য এই নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী হবে। কোনো রাজনৈতিক দল যারা জনগণের ভোটের ওপর নির্ভর করে, জনগণের রায়ের ওপর নির্ভর করে তাদের জন্য নির্বাচন বর্জন আত্মহননের সমান। আর যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় তারা অবশ্য নির্বাচন বর্জন করবে।

তিনি বলেন, নির্বাচনের আগেই খুলনায় বিটিভি পূর্ণাঙ্গ রূপে চালু হবে। এছাড়া সকল বিভাগে বিটিভির কেন্দ্র চালু হবে। এর ফলে শিল্প-সাহিত্যর বিকাশ হবে এবং নতুন নতুন প্রতিভা আত্মপ্রকাশ করবে। একই সঙ্গে কর্মসংস্থানের সৃষ্টি হবে।

তথ্যমন্ত্রী বলেন, সব মতাদর্শের সংবাদকর্মীরা প্রধানমন্ত্রীর অনুদান পাবে। এ ক্ষেত্রে মতাদর্শ বিচার বিবেচনা করা হবে না। সরকার প্রধান সাংবাদিক বান্ধব। এজন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছে সরকার। যা অন্য কোনো দেশে হয়নি। এর আগে সাড়ে তিন হাজার সাংবাদিককে সাড়ে তিন কোটি টাকা দেওয়া হয়েছে। এবারে প্রধানমন্ত্রী নিজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা দিয়েছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টে। দুস্থ ও চাকরিচ্যুতদের এ সাহায্য দেওয়া হচ্ছে। সাংবাদিক নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী এটা হয়েছে। আমি নিজে এ ব্যাপারে হস্তক্ষেপ করিনি। এটা সম্পূর্ণ তাদের ওপর ছেড়ে দিয়েছি।


খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপিত কুদ্দুস আফ্রাদ, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুবুল আলম সোহাগ ও উপকারভোগী সাংবাদিক অমীয় কান্তি পাল।

এ সময় খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৭৫ জন সাংবাদিককে ১০ হাজার টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়। এর আগে তথ্যমন্ত্রী বিটিভির খুলনা কেন্দ্র, বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র পরিদর্শন এবং বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা