রাজনীতি

জাতির কলঙ্কমোচনে জিয়ার বিচার 

কূটনৈতিক প্রতিবেদক: তথ‍্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, জাতিকে পরিপূর্ণভাবে কলঙ্কমুক্ত করতে খুনি জিয়ার মরণোত্তর বিচার করা হবে।

তিনি বলেন, বাঙালি জাতির কপালের কলঙ্কের কালো দাগ ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে ১৫ আগস্ট হত্যার মাস্টার মাইন্ড, প্রধান কুশীলব খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার অবশ্যম্ভাবী।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) কানাডার টরেন্টোর স্থানীয় সময় ৭ টায় অন্টারিও আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে বাঙালি জাতিরাষ্ট্রের সকল ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র করে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো। সেই অপশক্তি, দালালেরা এখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তারা বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্নে এখনও বিভোর।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী অন্টারিও আওয়ামী লীগের নেতৃবৃন্দকেও খুনি জিয়ার বিচার কার্য সম্পন্ন করাটা শপথ হিসেবে গ্রহণ করতে বলেছেন।

ডা. মুরাদ বলেন, খুনি জিয়াউর রহমান সর্বাত্মকভাবে এই ষড়যন্ত্রের সাথে (সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড) লিপ্ত ছিলো। সেটা সাক্ষ্য-প্রমাণে এসেছে, তথ্য-উপাত্তে এসেছে এবং যারা বঙ্গবন্ধু হত্যা মামলায় সাক্ষ্য প্রদান করেছেন, তারাও বিভিন্ন সাক্ষ্য দিয়েছেন। তাতে এটা পরিষ্কারভাবে প্রতীয়মান যে, জিয়াউর রহমান এটার সাথে (হত্যাকাণ্ড) ওৎপ্রোতভাবে জড়িত ছিলো।

পলাতক খুনিদের ফিরিয়ে দিতে তিনি কানাডার সরকারের কাছে অনুরোধ জানান। একজন জাতির পিতার অনুসারী হিসেবে অনুরোধ করবো, বিচার পাওয়া আমাদের নাগরিক অধিকার। সেই লক্ষ্যে পলাতক খুনিদের ফিরিয়ে এনে বিচার কার্যকর করতে বাংলাদেশের পক্ষে অবস্থানের আহ্বান জানান।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক লিটন মাসুদ

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা