রাজনীতি

১০০ শিশুশিল্পীর মাঝে পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এক শ’শিশু শিল্পীকে কাজের স্বীকৃতি দিলো আওয়ামী লীগ। এ উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে গত বছর মার্চ মাসে। রং তুলিতে বঙ্গবন্ধু ছবি আঁকা প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে প্রায় এক হাজার শিশু শিল্পী অংশগ্রহণ করে। এই প্রতিযোগিদের ভেতর থেকে চারুকলা ইন্সটিটিউটের শিক্ষকরা এক শ’জন শিশু শিল্পীকে বিজয়ী ঘোষণা করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর সম্বলিত সনদ তুলে দেয়।

শনিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার জাতীয় যাদুঘরে বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রতিযোগিদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। বিজয়ী শিশুদের হাতে তুলে দেওয়া সনদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর রয়েছে।

বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে ও আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ। ভার্চুয়ালি সংযুক্ত হন কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী, চিত্র শিল্পী সাহাবুদ্দিন আহমেদ ও ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান শেষে মতিয়া চৌধুরী বলেন, জাতির পিতা যে কথা বলতেন সে কথা তিনি বিশ্বাস করতেন। তিনি বলতেন, ফাঁসির মঞ্চে গিয়েও আমি বলবো বাংলা আমার ভাষা; আমি বাঙালি। এটা শুধু উনার বক্তৃতার ভাষা ছিল না, এটা ছিল উনার হৃদয় উৎসারিত সারা জীবনের তপস্যা।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বললে তিনি গৌরবান্বিত হন না, আমরাই গৌরবান্বিত হই। আমরা ধন্য হই। আমরা সেই রাজনৈতিক দীক্ষার পথে তিল পরিমাণ হলেও এগিয়ে যাই। জাতির পিতা আপনি আকাশের কোন তারা হয়ে আছেন আমরা জানি না, ধ্রুবতারার চেয়েও আরও উজ্জ্বল তারা আপনি আমাদের কাছে।

ভার্চুয়ালি সংযুক্ত হয়ে আবদুল গাফ্ফার চৌধুরী বলেন, আমাদের দেশের শিশুরা ছবি আঁকতে শিখেছে এটাই আমাদের গর্বের। বঙ্গবন্ধুকে নিয়ে ছবি এঁকেছে, তাঁর অর্থ বঙ্গবন্ধু তাদের বুকে গেঁথে গেছে। এই প্রতিযোগিতার আয়োজনে আমি ভীষণ খুশী হয়েছি।

শাহাবুদ্দিন আহমেদ বলেন, শিশুদের প্রতি জয় বাংলা শুভেচ্ছা রইলো। আওয়ামী লীগকে ধন্যবাদ দিচ্ছি চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা প্রমাণ মিলেছে। তোমাদের প্রতি অসংখ্য ভালোবাসা রইলো। আওয়ামী লীগ মানেই বাঙালি, আওয়ামী লীগ মানেই বাংলাদেশ। বাঙালীদের রক্তে রয়েছে শিল্প-সাহিত্য-সংস্কৃতি। এটা আমাদের জন্য গর্বের।

ভার্চুয়ালি যুক্ত হয়ে বিজয়ীদের শুভেচ্ছা জানান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা