রাজনীতি

বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড জিয়া

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে এদেশে অপরাজনীতির শুরু হয়। এর হত্যাকান্ডের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল দেশে হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতির শুরু করে। এর কারণেই জিয়াউর রহমানকে সকল অপরাজনীতির জনক বলা হয়। এসময় মানুষের কোনো অধিকার ছিল না।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুরের নড়িয়া মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সর অডিটোরিয়ামে নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, জিয়ার মৃত্যুর পর তার স্ত্রী বেগম খালেদা জিয়া ও ছেলে তারেক রহমান ভোট ডাকাতি, লুট করে ক্ষমতায় এসে দেশের সম্পদ লুটপাট করছে, বিদেশে অর্থ পাচার করেছে। তাদের সময় বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। আর যখন ক্ষমতায় যেতে পারে নাই তখন আন্দোলনের নামে পেট্টল বোমা মেরে মানুষ হত্যা করেছে, বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। তাই তাদের আর এদেশে ক্ষমতায় আসার সুযোগ নেই।

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম এমপি আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ জাতি নৌকার বিজয়ের মাধ্যমে স্বাধীনতা এনেছে। নৌকার বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকন্যা সরকারে এসে জাতিকে দিয়েছে অভাবনীয় উন্নয়ন। যে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো, সেই বাংলাদেশ এখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে অনন্য মর্যাদায় আসীন।

নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম সরদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবু জাফর শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, সহ-সভাপতি ওহাব বেপারী, আইন সম্পাদক ও পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ প্রমুখ।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা