রাজনীতি

সাবেক ছাত্রদল নেতাসহ ৪ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক: নাশকতা ও পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজীব আহসানসহ চারজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার (১৩ সেপ্টম্বর) রিমান্ড আবেদন নাকচ করে দিয়ে ঢাকার মহানগর হাকিম নিভানা খায়ের জেসী এ আদেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার ওরফে সেতু, বরিশাল জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে রুহুল মৃধা এবং আশরাফুল ইসলাম।

৯ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার পুলিশের উপপরিদর্শক (নিরস্ত্র) মইনুল ইসলাম চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিস করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে সোমবার রিমান্ড শুনানির দিন দিয়েছিলেন।

রিমান্ড শুনানিতে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আসামিদের পক্ষে তাদের আইনজীবী জিয়া উদ্দিন জিয়াসহ বেশ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মঈদুল ইসলাম বলেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা ও রিমান্ড চাইলেও শুনানি শেষে আদালত জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। সন্দেহজনক ঘোরাফেরার সময় ৮ সেপ্টেম্বর ধানমন্ডি এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।


মামলার এজাহারে বলা হয়, তারাসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০-৪০ জন ধানমন্ডি মডেল থানার কাছে লেকপাড়ে সমবেত হয়ে সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে সন্তোষজনক উত্তর দিতে না পারেনি। এমন সময়ে সেখান থেকে উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা করলে এক পুলিশ সদস্য আহত হন। তারপর তাদের আটক থানায় নেয়া হয়।

অবশ্য রাজীব আহসানকে গ্রেপ্তারের খবর জানানোর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, রাজীব আহসানকে তুলে নিয়েছে সাদা পোশাক পরা পুলিশ। তার পরের দিনই নাশকতা ও পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা