রাজনীতি
কুমিল্লা- ৭ উপ-নির্বাচন

মনোনয়নপত্র জমা দিলেন প্রাণ গোপাল দত্ত

নিজস্ব প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা): কুমিল্লা-৭ চান্দিনা সংসদীয় আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুর একটায় কুমিল্লা জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদারের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা হাজী আ. ক. ম. বাহাউদ্দিন বাহার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, এফবিসিসিআই এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু প্রমুখ।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই এই আসন থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণের দিন ধার্য করে ২ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা