রাজনীতি

নেতাকর্মীদের আইন সহায়তা দিতে সেল গঠন

নিজস্ব প্রতিবেদক: বিগত বছর গুলোর মামলা ও আটক নেতাকর্মীদের আইনি সহায়তা দিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির‘আইন সহায়তা কমিটি’গঠন করা হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) বিকালে ঢাকা মহানগর বিএনপি এ তথ্য নিশ্চিত করেছে।

মহানগর দক্ষিণ বিএনপির মিডিয়া উইং জানিয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আইন সহায়তা কমিটি গঠন করেছেন সংগঠনের শাখা কমিটির আহ্বায়ক আব্দুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু।

এতে জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীদের আইনগত সহায়তা দেওয়ার জন্য প্রতিটি থানাভিত্তিক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। কমিটির দায়িত্বে রয়েছেন আইনজীবী-হোসাইন আব্দুর রহমান, মহিউদ্দিন চৌধুরী, রমজান আলী খান, মাসুদ রানা, রফিকুল ইসলাম, সোহাগ, সাইদুর রহমান মাইনুল প্রমুখ।

এছাড়া, করোনা সহায়তা ‘হেল্প সেন্টার’ চালু করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। মোশারফ হোসেন খোকন এই সেলের আহ্বায়ক হিসেবে রয়েছেন। সদস্য রয়েছেন আরও ১৬ জন।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা