রাজনীতি

‘সব নৌপথ নিরাপদ করতে হবে’

সান নিউজ ডেস্ক : দেশের সব নৌপথ নিরাপদ করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। শনিবার (২৮ আগস্ট) ব্রাক্ষণবাড়িয়ার লইসক্যা বিলে দুই ট্রলারের মধ্যে সংঘর্ষে ব্যাপক হতাহতের ঘটনায় এক শোক বার্তায় তিনি এ আহ্বান করেন। এতে তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিজ্ঞপ্তিতে জি এম কাদের বলেন, 'দেশে নৌদুর্ঘটনা কমছেই না। প্রতিবছর নৌদুর্ঘটনায় অসংখ্য মানুষের মৃত্যুর শোকাবহ সংবাদ মেনে নেওয়া যায় না। নৌপথ নিরাপদ করতে হবে। তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে হবে।’

পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। নিহতদের যৌক্তিক ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।‌

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা