রাজনীতি

জাতীয় পার্টি সম্ভাবনাময় এক রাজনৈতিক শক্তি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, জাতীয় পার্টি এখন অত্যন্ত সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। জাতীয় পার্টিকে নিয়ে দেশের মানুষ স্বপ্ন দেখছেন।এক বুক প্রত্যাশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে দেশের কোটি কোটি মানুষ। তিনি বলেন, প্রায় ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে মাত্র ৩ টি দল মাঠে আছে। বাকিরা নেতা বা সাইনবোর্ড সর্বস্ব রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

তিনি বলেন আরও, দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতায় থেকে আওয়ামী লীগের তৃণমূল পর্যন্ত কোন্দলে জর্জরিত। আর বিএনপি নেতৃত্বহীনতা আর কোন্দলের কারনে ইতোমধ্যেই দুর্বল হয়ে পড়েছে। সাধারণ মানুষের মূল্যায়ণে রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টি অনেক বেশি সফল ছিলো। সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতি সম্মান দেখিয়ে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে হবে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে জাতীয় পার্টি কখনোই আপোষ করবে না।

শুক্রবার (২৭ আগস্ট) এক বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে পার্টির বিভাগীয় অতিরিক্ত মহাসচিবদের সাথে আনুষ্ঠানিক সভায় গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, স্থানীয় সরকারের প্রতিটি নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। প্রতিটি নির্বাচনে জাতীয় পার্টি বিজয়ী হতেই মাঠে লড়বে। কেউ দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিলে, তাদের প্রতি সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। তৃণমূলের প্রতিটি নির্বাচনের মাধ্যমে ঘরে ঘরে জাতীয় পার্টির দাওয়াত পৌছে দেয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় পার্টি, অঙ্গ এবং সহযোগি সংগঠনের কাউন্সিল করে দলীয় কর্মকান্ডে গতিশীলতা আনতে নির্দেশনা দেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

এসময় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশের মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করতে জাতীয় পার্টির সরকারের বিকল্প নেই। তিনি বলেন, দেশের মানুষের ভালোবাসা নিয়ে আমরা পল্লীবন্ধুর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়বো। একমাত্র জাতীয় পার্টিই পারবে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, দেশের মানুষের মুখে হাসি ফোটাতে পারবে জাতীয় পার্টি। জাতীয় পার্টির এগিয়ে চলা কোন অপশক্তি রোধ করতে পারবেনা। তৃণমূল পর্যায়ে দলকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা