রাজনীতি
হেফাজত আমিরের আহ্বান

আসুন ভেদাভেদ ভুলে সম্মিলিতভাবে কাজ করি

নিজস্ব প্রতিবেদক: সব ধরনের ভেদাভেদ ভুলে সম্মিলিতভাবে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতের নতুন আমির জামিয়া ইসলামিয়া বাবুনগরের মহাপরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

মঙ্গলবার (২৪ আগস্ট) গণ্যমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের নতুন আমির এসব কথা বলেন।

মহিবুল্লাহ বাবুনগরী বলেন, গত ১৯ আগস্ট চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে আমার ভাগ্নে, আমিরে হেফাজত শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর মারা যাওয়ার পর হেফাজতের বর্তমান মজলিসে শুরা ও কার্যকরী পরিষদের পরামর্শে তার পদশূন্যতা পূরণের লক্ষ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূরুল ইসলাম হেফাজতে ইসলামের হাল ধরার জন্য বর্তমান আমির হিসেবে আমার নাম ঘোষণা করেন।

বিবৃতিতে তিনি বলেন, অসুস্থতার কারণে হেফাজতের আমিরের দায়িত্ব পালন করা নিজের জন্য খুবই কঠিন। তারপরও যেহেতু আমির হিসেবে নাম ঘোষণা হয়ে গেছে, তাই যথাসম্ভব দায়িত্ব পালন করা এবং সবার পরামর্শে এই ঈমানী সংগঠনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।

মহিবুল্লাহ বাবুনগরী আরও বলেন, বিশেষ করে ভবিষ্যতে হেফাজতে ইসলামের হাল ধরার জন্য আল্লাহ তাআলা যেন সৎ, মুখলিস ও যোগ্য নেতৃত্বের ব্যবস্থা করে দেন, এ জন্য সবাই দোয়া করবেন।

তিনি আরও বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশকে ধরে রেখে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রতিষ্ঠালগ্ন থেকে ঘোষিত দাবিগুলো বাস্তবায়নে সুন্দরভাবে চেষ্টা করা আমাদের সবার কর্তব্য ও ঈমানী দায়িত্ব। আমাদের কিছু লোক চলে গেছেন বলে হেফাজতে ইসলাম চলে যাবে এটা হওয়া উচিত নয়। মূলত মানুষ পৃথিবীতে আসে ক্ষণিকের জন্য। তাই যতক্ষণ আমাদের প্রাণ আছে ততক্ষণ ব্যক্তিজীবন, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে সঠিক আকিদা-বিশ্বাস, ইসলামী চিন্তা-চেতনা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার মেহনত চালিয়ে যেতে হবে।

হেফাজতের নতুন আমির বলেন, আমি আশা করি সবাই মিলে কুরআন সুন্নাহ মতে সালাফের পদ্ধতি ও আকাবিরের উসূল মেনে কাজ করলে খুব শিগগিরিই আমরা হেফাজতে ইসলামকে পুনর্বহাল করতে সক্ষম হব।

হেফাজতের আমির আহ্বান জানিয়ে বলেন, আসুন! সবাই এক হয়ে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা করি। হেফাজতে ইসলামের মতো একটি সর্বস্তরের মুসলিম জনতার সংগঠন থেকে দেশ ও জাতির আশা-আকাঙ্খা পূরণের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা