রাজনীতি

বিএনপিতে বাড়ছে নারী নেতৃত্ব

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলের সব কমিটিতে নতুন করে ১৫ শতাংশ নারীনেত্রী অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে কেন্দ্র থেকে তৃণমূলের কমিটিকে চিঠি দেওয়া হয়েছে দলটির কেন্দ্রীয় পর্যায় থেকে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের শর্তানুযায়ী দলের সব পর্যায়ের কমিটিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে বিএনপির এই তৎপরতা বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের শর্তানুযায়ী রাজনৈতিক দলগুলোর সব পর্যায়ে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণের বাধ্য-বাধকতা শেষ হয়েছে গত বছরের ডিসেম্বরে। এরপর গত ৭ জুন নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর হালনাগাদ তথ্য চেয়ে চিঠি দেয়।

এবিষয়ে বিএনপির নেতারা বলছেন, বিএনপিতে সব পর্যায়ের কমিটিতে বর্তমানে ১০ থেকে ২০ শতাংশের মতো নারীনেত্রী রয়েছেন। কিন্তু নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী সেটা ৩৩ শতাংশ হতে হবে। তাই আগামী ১৫ দিনের সময় বেঁধে দিয়ে দলের জেলা-মহানগর কমিটিগুলোকে আরও ১৫ শতাংশ নারী সদস্যের নামের তালিকা প্রস্তুত করে চূড়ান্ত অনুমোদনের জন্য বিএনপির কেন্দ্রীয় দফতরে পাঠানোর নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হচ্ছে। তবে, এসব নারী নেত্রীদের বিএনপির প্রতি আনুগত্য থাকতে হবে।

সোমবার (২৩ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপির সব কমিটিতে আগে থেকেই নারীনেত্রী রয়েছেন। এখন আবার নতুন করে আরও ১৫ শতাংশ নারী সদস্যের নামের তালিকা পাঠাতে আমরা চিঠি দিচ্ছি জেলা ও মহানগর কমিটিকে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি কেন্দ্রীয় দফতর থেকে দলের ৮১টি সাংগঠনিক জেলার সভাপতি, সাধারণ সম্পাদক/আহ্বায়ক, সদস্য সচিব/ ১নং যুগ্ম আহ্বায়ক বরাবর পাঠানো হচ্ছে।

চিঠিতে বলা হয়েছে- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী দলের গঠনতন্ত্রের বিধান বাস্তবায়নের লক্ষ্যে দলের জেলা ও মহানগর কমিটিতে আরও ১৫ শতাংশ নারী সদস্য অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আগামী ১৫ দিনের মধ্যে বিএনপির জেলা ও মহানগর নির্বাহী কমিটি/ আহ্বায়ক কমিটির সভা করে কমিটির পদসংখ্যার ১৫ শতাংশ হারে নারীর নামের তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট কমিটিতে অন্তর্ভুক্তির চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রে প্রস্তাব পাঠাতে হবে।

চিঠিতে আরও বলা হয়, কমিটিতে অন্তর্ভুক্তির জন্য সুপারিশকৃত নারী সদস্যদের দলের প্রতি আনুগত্য, সম্পৃক্ততা, সক্রিয়তা, বয়স, যোগ্যতা, দল ও সমাজে গ্রহণযোগ্যতা বিবেচনা করতে হবে। আশা করি, স্থায়ী কমিটির এই সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেবেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা