রাজনীতি

আ.লীগকে ধ্বংসের জন্য ষড়যন্ত্রকারীরা তৎপর

নিজস্ব প্রতিবেদক: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন আগস্ট মাস আসলেই আওয়ামী লীগকে ধ্বংসের জন্য ষড়যন্ত্রকারীরা তৎপর হয়ে উঠে। ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সবাইকে সতর্ক থাকতে হবে। সবাই মিলে যে কোনো প্রকার ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

সোমবার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর পরীবাগে বিটিসিএল ভবন চত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বিটিসিএল শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়ন-সিবিএ আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু দুর্দান্ত সাহসী, অনন্য মানবিক গুনের অধিকারী এবং ত্যাগী নেতা ছিলেন। তাঁর সাহস এবং ত্যাগে এ জাতি স্বাধীনতা পেয়েছে। তিনি সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। বাংলার মীরজাফররা তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি। দেশের জন্য ত্যাগ স্বীকার করলে তা কোনদিন বৃথা যায় না। দেশের জন্য বঙ্গবন্ধুর ত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করে তাঁর আদর্শকে বুকে ধারণ দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে অবদান রাখতে হবে। প্রতিমন্ত্রী ১৫ আগস্ট এবং ২১ আগস্টে শাহাদতবরণকারী শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

বিটিসিএল-সিবিএ সভাপতি ফারুক আহমেদ এর সভাপতিত্বে জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুর কুতুব আলম মান্নান, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি মো.আলাউদ্দিন মিয়া, জাতীয় শ্রমিক লীগ সহসভাপতি মো. মহসীন ভূইয়া, এ্যাড. হুমায়ুন কবির, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, বিটিএল সিবিএ মহাসচিব মো. মোজাম্মেল হক সিদ্দিকীসহ বিটিসিএল সিবিএ নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগষ্টে শাহাদতবরণকারী সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা