রাজনীতি

রওশনের শারীরিক অবস্থা স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের শারীরিক অবস্থার কোনো পরিবর্তন নেই। তার অক্সিজেন লেভেলের উন্নতি হলেও আগের মতো ওঠানামার মধ্যে আছে ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। ফলে, তাকে আইসিইউতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (২৩ আগস্ট) রওশন এরশাদের ছেলে ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রাগিব আল মাহি সাদ এরশাদ এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আম্মার অক্সিজেন লেভেল আগের চাইতে ভালো। কিন্তু ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ওঠানামার মধ্যে আছে। দেশবাসীর কাছে আম্মার সুস্থতার জন্য দোয়া চাই।

গত শনিবার (১৪ আগস্ট) রাতে রওশন এরশাদের অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে রাজধানীর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর রওশন এরশাদের করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।

এর আগে ৩০ এপ্রিল রাতে রওশন এরশাদের শরীরে পানিশূন্যতা দেখা দিলে তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ২৪ দিন চিকিৎসা শেষে ২৩ মে বাসায় ফেরেন তিনি।

৭৮ বছর বয়সী রওশন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি সংসদের গত দুই মেয়াদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করে আসছেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা