রাজনীতি

শোককে শক্তিতে পরিণত করেছেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর শোককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিতে পরিণত করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (১৬ অগাস্ট) দুপুরে সর্দার ফকিরচাঁন কমিউনিটি সেন্টারে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন আলো আয়োজিত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস এই মন্তব্য করেন।

মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, যে ত্যাগ-তিতিক্ষা ও অসীম সাহসিকতায় জাতির পিতা আমাদের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, তাঁর স্বপ্ন ছিলো -- স্বাধীন বাংলাদেশ হবে একটি সোনার বাংলা। তিনি সেটা দেখে যেতে পারেননি। আমরা তাঁকে হারানোর যে বেদনা, হারানোর যে শোক, সে শোককে তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে শক্তিতে পরিণত করেছেন।

বাংলাদেশ আজ বীরদর্পে সারা পৃথিবীর বুকে এগিয়ে চলেছে জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করে চলেছে। আজকের বাংলাদেশ আজ কোন দুর্ভিক্ষের দেশ না, কোন ভিখারির দেশ না। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ, একটি মর্যাদাবান দেশ। অনুষ্ঠানে ৬০০ দুঃস্থ ও অসহায় মানুষের প্রত্যককে খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি চাল, ২ কেজি তেল, ২ কেজি আলু ও ১ কেজি ডাল বিতরণ করা হয়।

সেখানে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, এই করোনা মহামারিতেও আমরা অনেক উন্নত দেশকে ছাড়িয়ে গেছি। আজ যুক্তরাষ্ট্রের মতো দেশে ১০ লক্ষের অধিক মানুষ মারা যায়, আজ যেখানে ভারত নাজেহাল, আজ যেখানে যুক্তরাজ্যে ৫ লক্ষ লোক মারা গেছে। সেখানে আজ বাংলাদেশকে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের আদরে, ভালোবাসায় আলিঙ্গন করে রেখেছেন। তিনি করোনা প্রতিরোধে গণটিকার ব্যবস্থা করেছেন। আরও টিকা নিয়ে আসা হচ্ছে।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ও সুত্রাপুর থানা আওয়ামী লীগ সভাপতি হাজী মো. সহিদ, সুত্রাপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ, ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আরিফ হোসেন, ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান (ইমন), ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর

মোঃ শামসুজ্জোহা, ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী , ৪২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ নাসির প্রমুখ বক্তব্য রাখেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা