রাজনীতি

‘গলাবাজিতে ব্যস্ত সরকার, মানুষের পাশে রয়েছে বিএনপি’

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার করোনা পরিস্থিতি সামাল দিতে কার্যকরী কোনো পদক্ষেপ না নিয়ে গলাবাজিতে ব্যস্ত রয়েছে। অন্যদিকে বিএনপি নিজেদের পকেটের টাকা খরচ করে করোনাকালীন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।’

সোমবার (১৬ আগস্ট) দুপুরে ভার্চুয়ালি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির করোনা হেল্প সেল ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘সরকার এক দলীয় শাসন দীর্ঘায়িত করতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে শহীদ জিয়াউর রহমানের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। বঙ্গবন্ধুর হত্যার বিচার এ সরকারের মূল উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য বিএনপিকে নির্মূল করা।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, সদস্য জহিরুল হক খোকন, সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা