রাজনীতি

পদ টিকাতে সরকারের নামে মিথ্যাচার করছেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক: জনসমর্থন আদায়ে ব্যর্থ হয়ে ইতিহাস বিকৃতকারী বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার পদ টিকানোর জন্য সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে দাবি করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, মির্জা ফখরুল তার দলে এবং দেশের জনগণের কাছে তার সমর্থন হারিয়ে দিশেহারা। তাইত মিথ্যার ফেরিওয়ালা হয়ে সরকারের উন্নয়ন ঠেকাতে উঠে পড়ে লেগেছেন। তবে আপনার মিথ্যাচার আর সরকার বিরোধী অপচেষ্টা আর সফল হবে না এ দেশের মাটিতে।

শনিবার (১৪ আগস্ট) সকালে বাংলাদেশ মহিলা শ্রমিক লীগ আয়োজিত ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, করোনা নিয়ে রাজনীতি করে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টায় বিএনপি ও মির্জা ফখরুল ব্যর্থ হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণটিকা কার্যক্রম সর্ব সাকুল্যে প্রশংসিত দেখে তারা দিশেহারা হয়ে পড়েছে। বিএনপির নেতারা কাচের ঘরে বসে বিবৃতির মিথ্যা রাজনীতি করে, আর আওয়ামী লীগ কর্মীরা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা লাশের দাফন থেকে শুরু করে ধান কাটার কাজ পর্যন্ত করছে ।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক বলেন, আল্লাহর রহমতে আমরা আগের থেকে অনেক শক্তিশালী। বিএনপির অপরাজনীতি আমাদের উন্নয়ন ঠেকাতে পারবে না। তারা দেশে বিদেশে যতই ষড়যন্ত্রের জাল বুনুক আমরা তা প্রতিহত করে বঙ্গবন্ধু কন্যার হাতকে আরও বেশি শক্তিশালী করে তুলবো।

বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা করে রক্তের দাগ শুকানোর পূর্বেই খুনিরা খন্দকার মুশতাকের নেতৃত্বে সরকার গঠন করে। বঙ্গবভনে বসে ষড়যন্ত্রকারীরা সংসদ সদস্যদের ডেকে বেইমান মুশতাকের সমর্থন আদায়ের চেষ্টা করে। সেদিন সদস্যদের একটি অংশ সেই মিটিংকে প্রত্যাখ্যান করে প্রতিবাদ করেছে। তবে ১৫ আগস্ট এবং এর পরেও জাতির পিতার প্রতি অসম্মান জ্ঞাপনের জন্য অনেক প্রগতিশীল রাজনৈতিক নেতা নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিলো। বঙ্গবন্ধু হত্যার বিষয়টি ধামাচাপা দিতে তারা নাজাত দিবস পালনের দুঃসাহস দেখিয়েছিলো। সে সকল নেতারা দেশের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি পায়। আর এসব দেখে লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যায়।নতুনদের মাঝে প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে, দেশের প্রকৃত ইতিহাস আমাদের আগামীর তরুণ প্রজন্মকে জানতে হবে।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, মহিলা শ্রমিক লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সংগঠিত হয়েছিলো। এর প্রতিফলন হিসেবে তারা দেশকে এগিয়ে নিতে নানা ভূমিকা পালনে প্রধানমন্ত্রীকে সহযোগীতা করেছে। আপনারা দেশ গড়ার কারিগর। বহু শ্রম ত্যাগের বিনিময়ে মহিলা শ্রমিক লীগের যে সকল কর্মী কাজ করে যাচ্ছেন তাদের প্রতি শ্রদ্ধা।

মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার সাথির সঞ্চালনায় এবং সভাপতি সুরাইয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. জাহাঙ্গীর করিব নানক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ মহিলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

সামনিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা