রাজনীতি

‘জিয়া মুক্তিযোদ্ধা নয়, পাকিস্তানের এজেন্ট’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ‘জিয়াউর রহমান কখনোই মুক্তিযোদ্ধা ছিলেন না, মুক্তিযুদ্ধের সময় ছদ্মবেশী এজেন্ট হিসেবে যুদ্ধে অংশ নিয়েছিলেন। জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের এজেন্ট এবং এজেন্ট থেকেই এ দেশে বঙ্গবন্ধুকে হত্যার প্রধান কুশীলব-চক্রান্তকারী হিসেবে কাজ করে গেছেন।’

শুক্রবার (১৩ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে সংগঠনটি এ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

তিনি বলেন, ‘কেনো কী কারণে বঙ্গবন্ধুর মতো মহান নেতাকে হত্যা করা হয়েছে? এটা কি শুধু রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য? পৃথিবীর অনেক দেশেই ক্ষমতা দখলের জন্য অনেক সময় রাষ্ট্রনায়ককে হত্যা করার নিদর্শন আছে। কিন্তু বঙ্গবন্ধু না হয় রাষ্ট্রনায়ক ছিলেন, শেখ রাসেল তো কোনো অন্যায় করেনি? ছোট্ট শিশু ছিলো, মাত্র নয় বছর বয়স। তার পরিবারের অন্যান্য সদস্যদের কী অপরাধ ছিলো?

তিনি আরও বলেন, ‘এ হত্যাকাণ্ড ছিলো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যে পাকিস্তান এবং পৃষ্ঠপোষকরা পরাজিত হয়েছিল তাদের পরাজয়ের চরম প্রতিশোধ। এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হত্যার জন্য। এই বাংলাদেশকে আবার পরাধীন রাষ্ট্র তৈরি করার জন্যই।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল? আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদ, ফারুকসহ অনেকের বিচার হয়েছে। কিন্তু এখনো অনেক খুনি বিদেশে পলাতক রয়েছে। আমরা চাই, যে বিষয় কখনো সামনে আসেনি, এ হত্যাকাণ্ডের নেপথ্যে যারা জড়িত ছিলো তাদের নাম সামনে আনা হোক।’

হানিফ বলেন, ‘বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার হয়েছে। আশা করি, যারা বিদেশে পলাতক আছে, তাদেরও দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। জননেত্রী শেখ হাসিনা তার পিতা হত্যার বিচারের রায় কার্যকর করেছেন। কিন্তু এ হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ছিল তাদের মুখোশ যতদিন পর্যন্ত উন্মোচন করতে না পারব, ততক্ষণ পর্যন্ত দায়মুক্ত হবে না।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা