রাজনীতি

সুমনকে যুবলীগ থেকে সরানোর কারণ

নিজস্ব প্রতিবেদক: ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে আওয়ামী যুবলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের এই আইনজীবী যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

শরীয়তপুর জেলার পালং মডেল থানার ওসি আক্তার হোসেন সদর উপজেলা আওয়ামী লীগের অনুষ্ঠানে দলীয় স্লোগান দেন। ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একাধিক কর্মকর্তা বলেন, ওসি আক্তার হোসেন রাজনৈতিক কর্মসূচিতে প্রকাশ্যে স্লোগান দিয়ে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ লঙ্ঘন করেছেন।

এই ঘটনার সমালোচনা করে ফেসবুকে একটি ভিডিও দেন ব্যারিস্টার সুমন। এরপর যুবলীগ থেকে সুমনকে অব্যাহতি দেওয়ার খবর এলো।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল শনিবার (৭ আগস্ট) রাতে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জয় বাংলা স্লোগান নিয়ে কটাক্ষ করা এবং সংগঠনবিরোধী কাজে জড়িত থাকায় সুমনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা