রাজনীতি

‘জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, করোনার এই দুর্যোগ আওয়ামী লীগই জনগণের পাশে দাঁড়িয়েছে। তাদের সুরক্ষা সামগ্রী, খাদ্য এবং টিকা প্রদানে সুন্দর ব্যবস্থাপনা ও উৎসাহ তৈরি করে দিচ্ছে। আর বিএনপি নেতারা টেলিভিশনের সামনে বসে মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্তি করছে।

শনিবার (৭ আগস্ট) রাজধানীর উত্তরখানের কাচকুড়া শিক্ষা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দরিদ্রের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গতকাল বিএনপির নেতারা বলেছে, টিকা নিয়ে না-কি সরকার ধোঁয়াশা সৃষ্টি করেছে। অথচ টিকা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বিভ্রান্তি তৈরি করা হয় নাই। আমাদের সরকার করোনার টিকা আবিষ্কারের পর থেকে মানুষকে টিকার আওতায় আনতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, ইতোমধ্যে ১ কোটি মানুষকে টিকা দেয়া হয়েছে। আগামী ১ সপ্তাহে আরও ১ কোটি টিকা দেয়া হবে। ডিসেম্বরের মধ্যেই দেশের অধিকাংশ মানুষকে টিকা দেয়া হবে। সেই লক্ষে কাজ করছে সরকার।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এ মান্নান কচির সঞ্চালনা আলোচনা সভায় আরও বক্তৃতা করেন- আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, প্রচার ও প্রকাশনা প্রকাশনা আমিনুল ইসলাম, দফতর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দর বাপ্পি, মুক্তিযু্দ্ধবিষয়ক সম্পাদক এস এম তোফাজ্জল হোসেনসহ অন্যরা।

আলোচনা শেষে এক হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর প্যাকেটে ছিল- পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক লিটার তেল ও এক কেজি লবণ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা