রাজনীতি

আ ফ ম বাহাউদ্দীন নাছিমের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম এর সার্বিক সহযোগীতায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ এর উদ্যোগে অসহায়-মেহনতি, কর্মহীন, সুবিধাবঞ্চিত ১০০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

রবিবার (১৮ জুলাই) সকাল ১২টায় যাত্রাবাড়ী থানার নূর কমিউনিটি সেন্টারের সামনে হতদরিদ্র অসহায় কর্মহীন ৮০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন এর সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে আমাদের পথচলা! শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ অসহায় মানুষের সেবায় নিয়োজিত আছে! তিনি সকল নেতাকর্মীকে মানবিক সেবা নিয়ে মানুষের পাশে থাকার আহবান জানান।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জননেতা একেএম আফজালুর রহমান বাবু। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বৈশ্বিক করোনা মহামারীর শুরু থেকে ভয় কে জয় করে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মানবিক সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ যেকোন ঝুঁকি নিতে প্রস্তুত। মানবিক সেবা নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের নিরবিচ্ছিন্ন ভাবে মানুষের পাশে থাকার আহ্বান জানান।

করোনার শুরু থেকেই ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ মাঠে থেকে অসহায় মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের এ কর্মসূচী। তাদের এই উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাসহ সর্ব মহলে প্রশংসিত হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম ভাইয়ের সার্বিক সহযোগীতায় করোনার শুরু থেকেই জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়েছি। তারই ধারাবাহিকতায় এবারের ঈদেও খেটে-খাওয়া, হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার তুলে দিচ্ছি আমরা।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক তারিক সাঈদ।

এসময় স্বাস্থ্যবিধি মেনে, স্হানীয় প্রশাসনের সহযোগীতায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচীতে ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এমএ মান্নান, গাজী সুমন, ৬৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সহ মহানগর দক্ষিণের অন্তর্গত বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা