রাজনীতি

পৃথিবীর কম দেশেই বিনা পয়সায় টিকা দেয়া হয়

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পৃথিবীর খুব কম দেশেই বিনা পয়সায় করোনার টিকা দেয়া হয়। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী গরীব-দু:খী মানুষের দিকে লক্ষ্য রেখে প্রত্যেককে টিকা দেয়ার পরিকল্পনা নিয়েছেন।

তিনি বলেন, সেখানে কারোর কোনও টাকা দিতে হয় না। তাই প্রধানমন্ত্রীর বিনা টাকায় টিকা প্রদান কার্যক্রম একটি ঐতিহাসিক ঘটনা।

রোববার দুপুর ১২টার দিকে সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে ঈদ উল আযহা উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার নগদ অর্থ সহায়তা ও ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে ঢাকা থেকে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর বাসসের

তিনি বলেন, করোনাকালীন সময়ে বঙ্গবন্ধু কন্যা যে পদক্ষেপগুলো নিয়েছেন তা শুধু দেশে নয়, দেশের বাইরেও প্রশংসিত হয়েছে। মহামারির মধ্যেও আমাদের প্রবৃদ্ধি ভালো হয়েছে।

তোফায়েল বলেন, শনিবার চীন থেকে ২০ লাখ ডোজ করোনার টিকা এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে টিকা আসছে। ভারত থেকে পূর্বে টিকা এসেছে। তাই প্রধানমন্ত্রীর টিকা প্রদান কর্মসূচি বিশ্বের বিভিন্ন স্থানে প্রশংসা পেয়েছে। আমাদের বাজেটে টিকার জন্য অনেক টাকা বরাদ্দ রয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে এত কাজ করেছেন যে, বাংলাদেশ আজ পৃথিবীর মধ্যে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচয় লাভ করেছে। তিনি সাধারণ মানুষের কল্যাণে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাই আগামী দিনে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে করোনা মহামারীর হাত থেকে রক্ষা করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম নকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। পরে রাজাপুর, ইলিশা, শিবপুরসহ মোট ৬ টি ইউনিয়নে অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা