রাজনীতি

বিএনপির রাজনীতি করার অধিকার নেই : শামীম

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, মানুষের বিপদে যারা পাশে থাকে না; তাদের রাজনীতি করার নৈতিক অধিকার নেই। করোনাকালে বিএনপি গত দেড় বছর মানুষের পাশে থাকেনি। তারা মুখে বড় বড় কথা বললেও দেশ ও দেশের মানুষের সংকটে তাদেরকে দেখা যায় না। তারা দেশবিরোধী, বিভ্রান্তি ছড়াতে ও ষড়যন্ত্র করতে পটু।

শনিবার (১০ জুলাই) শরীয়তপুরের নড়িয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে পাঁচ শতাধিক পরিবারকে নগদ অর্থ প্রদানকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি নড়িয়া উপজেলার বিভিন্ন দফতরে ১০ হাজার পিস মাস্ক প্রদান করেন। পরে তিনি নড়িয়ার পদ্মার ডান তীররক্ষা প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন।

এনামুল হক শামীম বলেন, একমাত্র বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগই সব সংকটে মানুষের পাশে থাকে। এ কারণেই তিনি মাদার অব হিউমিনিটি। তিনি সততায় সেরা, মেধায় সেরা, যোগ্যতায় সেরা। সেরাদের সেরা প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। এ কারণে বিশ্ব নেতারা বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ; বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ। মেধা ও যোগ্যতা দিয়ে তিনি সারাবিশ্বকে নেতৃত্ব দিতে পারেন।’

এ সময় তার সঙ্গে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের (পশ্চিম) প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম, শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব, শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, নড়িয়ার ইউএনও শেখ রাশেদুজ্জামান, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির সদস্য জহির সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক মাল, সহ-সভাপতি বাদশা শেখ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা প্রমুখ।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা