রাজনীতি

করোনার সঠিক তথ্য গোপনের চেষ্টা হচ্ছে: মান্না

নিজস্ব প্রতিবেদক: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, করোনা বিস্তার রোধে নিয়মিত সঠিক তথ্যের প্রয়োজন। কিন্তু অবাধ তথ্য প্রবাহ বন্ধ করার নির্দেশনা প্রমাণ করে সরকার করোনার সঠিক তথ্য গোপন রাখার চেষ্টা করছে। করোনা মোকাবেলায় সরকারের সদিচ্ছা নেই।

তিনি বলেন. ঢাকা জেলার হাসপাতালগুলোর করোনা রোগীদের তথ্য গণমাধ্যমকে না দেওয়ার যে নির্দেশনা দিয়েছেন সিভিল সার্জন, তা দেখে আমি অবাক হয়েছি।

শুক্রবার (৯ জুলাই) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা। তিনি বলেন, করোনা প্রতিরোধে নিজেদের ব্যর্থতা আড়াল করতে শুরু থেকেই এ চেষ্টা করে আসছে সরকার। আমি এই অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেইসঙ্গে সারাদেশের করোনা সংক্রমণ এবং মৃত্যুর সঠিক তথ্য সংগ্রহ ও প্রচারে সব ধরনের বাধা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।

নাগরিক ঐক্যের আহ্বায়ক আরও বলেন, মানুষের জীবন-মৃত্যু নিয়ে সরকারের উদাসীনতায় আজকের এ পরিস্থিতি তৈরি করেছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার কয়েক দিন আগে বাংলাদেশে সংবাদ সংগ্রহ এবং প্রচারে বাধার যে তথ্য প্রকাশ করেছে, সরকারের এই সিদ্ধান্তে তা আবার প্রমাণিত হলো। আর এসব কারণেই মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান দিন দিন নিচে নামতে নামতে ১৮০টি দেশের মধ্যে ১৫২তে এসে পৌঁছেছে।

মান্না বলেন, এই অবৈধ, দখলদার, স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকলে করোনা সংকট মোকাবিলা করা কোনোভাবেই সম্ভব নয়। এ কারণে দেশের মানুষের জীবন বাঁচাতে, দেশকে বাঁচাতে এই মুহূর্তে সরকারকে অপসারণ করে আপদকালীন সময়ের জন্য একটি অন্তর্বর্তীকালীন জাতীয় ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার (৮ জুলাই) ঢাকা জেলা সিভিল সার্জনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিরাজমান কোভিড-১৯ মহামারিকালীন পরিস্থিতিতে সিভিল সার্জন ব্যতীত অন্য কাউকে টিভি চ্যানেল কিংবা কোনো প্রকার প্রিন্ট মিডিয়ার নিকট স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মকাণ্ড অথবা রাগে ও রোগীদের সম্পর্কে কোনো ধরনের তথ্য আদান-প্রদান বা মন্তব্য না দেওয়ার জন্য অনুরাধে করা যাচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা