রাজনীতি

‘মদ-জুয়ার লাইসেন্স দিয়েছে জিয়াউর রহমান’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, মদ-জুয়া বাংলাদেশে বঙ্গবন্ধু বন্ধ করে দিয়েছিলেন। জিয়াউর রহমান এসে এই মদ-জুয়ার লাইসেন্স দিয়েছিলেন। এইটা তো বোট ক্লাব হইছে, কিন্তু জিয়াউর রহমান স্টিমার ক্লাব করেছিল।

বৃহস্পতিবার (১৭ জুন) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘হিজবুল বাহার’ এইটার নাম হয়ত সবাই জানেন। উনি (জিয়াউর রহমান) ৪০ বছর আগে এইটা শুরু করেন। সেই রাখি খানের ড্যান্সের কথা কি মানুষ ভুলে গেছে? সেই ‘হিজবুল বাহার’ জাহাজে গিয়ে জিয়াউর রহমান এই ডান্স উপভোগ করেছেন। তিনি ছেলেদের নিয়ে স্টিমারে করে নৌযাত্রা করছিলেন। আর এই দেশের ইয়াং জেনারেশন নষ্ট করার পথ দেখিয়েছেন। এর জন্য বিএনপি দায়ী, জিয়াউর রহমান দায়ী। অন্য কেউ দায়ী নয়।

তিনি আরও বলেন, অপরাধ যেখান থেকে হয়েছে, যারা করেছে, তাদের আগে বিচার হওয়া উচিত। যারা ইসলামের কথা বলে করে তারাই এই অপরাধ করেছিল। অপরাধীদের ধরতে হলে ওইখান থেকে ধরতে হবে।

আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, আমাদের সরকার এ ধরনের অপকর্মের পারমিশন দেয় না, দেবেও না। বন্ধ করতে গেলে আপনারাই আবার চিৎকার করেন- না, না বার বন্ধ করা যাবে না। বিদেশিদের কথা বলে এখানে গিয়ে অপকর্ম করবেন, এইটা বাংলাদেশে হওয়া উচিত না।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা