রাজনীতি

খালেদা কে চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর দাবি ড্যাবের

নিজস্ব প্রতিবেদক : বর্তমানে এভারকেয়ার হাসপাতালে কোভিড পরবর্তী জটিলতায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে যাওয়ার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব)।

শনিবার (৮ মে) বিকালে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কার্যকরী কমিটি দপ্তর সম্পাদক ডা. মোহাম্মদ ফখরুজ্জামান পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী সকল সংগঠনের নেতাকর্মীসহ দেশের আপামর জনসাধারণ চরম উদ্বিগ্ন, উৎকন্ঠিত। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালামের যৌথ বিবৃতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার নিমিত্তে তাঁর স্থায়ী মুক্তিসহ প্রয়োজনে দ্রুত বিদেশে যাওয়ার ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

এতে বলা হয়, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবার ইতিমধ্যে বিদেশে তাঁর যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সরকারের নিকট আবেদন জানিয়েছে। সরকাররের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে। এ অবস্থায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব) মনে করে অযথা কালক্ষেপণ না করে দ্রুততম সময়ের মধ্যে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হোক।

সাননিউজ/টিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা