রাজনীতি

খালেদার শারীরিক অবস্থা স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক: করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা শুক্রবার দুপুরে খালেদা জিয়াকে পরীক্ষা করেছেন। পরীক্ষা-নিরীক্ষা করে তারা দেখেছেন গতকাল তার যে অবস্থা ছিল আজও তেমন আছে। সেই অনুযায়ী চিকিৎসা চলছে। সরকারের অনুমতি পেলে তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে।

এই মুহূর্তে দেশের বাইরে নেয়ার মতো অবস্থা বিএনপি চেয়ারপারসনের আছে কি না এ ব্যাপারে এই চিকিৎসক বলেন, আগে অনুমতি পাওয়া যাক, পরে এটা নিয়ে ভাবা হবে।

এদিকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। সরকারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। সাবেক এই প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যেতে আরও কিছু জটিলতাও আছে। সেগুলোর সমাধানে চেষ্টা চালাচ্ছে তার পরিবার ও দল।

গত ১০ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজিটিভ আসে। প্রথমে বাসায় থেকে চিকিৎসা নিলেও গত ২৭ এপ্রিল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১০ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড তার চিকিৎসার বিষয়টি দেখছে।

বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা চলতে থাকার মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয়ায় গত ৩ মে তাকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা