রাজনীতি

কৃষকের মুখে হাসি দেখতে চান প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর: পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের মুখে হাসি দেখতে চান। এজন্য জননেত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার( ২২ এপ্রিল) সকালে শরীয়তপুর জেলার নড়িয়ায় অসহায়দের খাদ্য সামগ্রী, বস্ত্র, নগদ অর্থ ও মাস্ক বিতরণ শেষে সাংবাদিকের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় এমপি বলেন, কৃষকের মুখে হাসি দেখলে হাসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষকের চোখে পানি দেখলে তার মন কাঁদে। তিনি সবসময় কৃষকের হাসিমুখ দেখতে চান। একদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ শ্লোগানে যে আন্দোলন শুরু করেছিলেন, সেটি আজ সফলতা পেয়েছে। হাওর অঞ্চল কৃষি প্রধান অঞ্চল। তাইতো হাওর অঞ্চলকে গুরুত্ব দিয়ে সরকার, পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসন একযোগে এই করোনার মধ্যেও কাজ করে চলছে। এই করোনার মধ্যেও স্বাস্থ্য বিধি মেনে দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে চলছে। একারণেই যতই ষড়যন্ত্র হোক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই।

তিনি আরও বলেন, কৃষিবান্ধব সরকার প্রধান হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্বসেরা। সেজন্য সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। স্বল্প সুদে কৃষকদের কৃষিঋণ প্রদান করছে, সার, সেচসহ সকল কৃষি উপকরণের দাম কমিয়েছে এবং কৃষি উপকরণ সহজলভ্য করেছে। কৃষকের যাতে কোন কষ্ট না হয় সেজন্য সরকার সকল ব্যবস্থা গ্রহণ করেছে। অথচ, বিএনপির শাসনামলে কৃষি উপকরণের জন্য কৃষকদেরকে হাহাকার করতে হয়েছিল। সারের জন্য আন্দোলন করতে হয়েছিল। বিএনপি সারের দাবিতে আন্দোলনরত ১৮ জন কৃষককে হত্যা করেছিল। তাই এদেশের জনগণ বারবার রায় দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছে।

এসময় তার সঙ্গে ছিলেন, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা রায়, পৌরসভার মেয়র অ্যাড. আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মাল, সহ-সভাপতি বাদশা শেখ, সাধারণ সম্পাদক হাসানুজ্জমান খোকন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা ও প্রমুখ।এরআগে উপমন্ত্রী জাজিরা ও নড়িয়ার পদ্মার দুই তীর রক্ষা প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা