রাজনীতি

খুরশিদ কাসেমীসহ হেফাজতের ২ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা খুরশিদ আলম কাসেমীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার বিকালে ওয়ারী বিভাগের একটি টিম রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

একই দিন বিকালে খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শারাফত হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে। গুলশান ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম জানান, বিকালে ৫টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে খুরশিদ আলম কাসেমীকে গ্রেপ্তার করা হয়।

ওয়ারী গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি) আব্দুল আহাদ বলেন, হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর সহ-সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা খুরশিদ আলম কাসেমীকে বিকালে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় মামলা রয়েছে। সেই মামলাত গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে গুলশান ডিবি পুলিশের আরেকটি দল খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শারাফত হোসাইনকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধেও ২০১৩ সালের নাশকতার মামলা রয়েছে।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনকে গ্রেপ্তার করে র‌্যাব। তার বিরুদ্ধে পল্টন থানায় ২০১৩ সালের নাশকতার মামলা ছিল।

সম্প্রতি হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চলছে। কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা