রাজনীতি

পল্টনে হেফাজত ও আ.লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টনে হেফাজতে ইসলাম ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষকেই ইট-পাটকেল ছুড়তে দেখা যায়। রোববার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সকাল ১১টার পর থেকে গুলিস্তান জিরো পয়েন্টের দক্ষিণ পাশে অবস্থান নেয়া শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্যদিকে একই সময়ে উত্তর পাশে অবস্থান নেন হেফাজতের সমর্থকরা। দুপক্ষ হরতালের সমর্থন ও বিরোধিতা করে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া ‍শুরু করেন। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে হেফাজত সমর্থকদের ধাওয়া খেয়ে গুলিস্তানের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে চলে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ পাল্টা ধাওয়া দিলে হেফাজত সমর্থকরা পিছু হটে পল্টনের দিকে চলে যান।

এরপর পল্টন মোড়ে ডাকবাংলো ভবনের সামনে অবস্থান নেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আশপাশের সড়কগুলোতে যানচলাচল বন্ধ রয়েছে।

এ সময় পুলিশকে রাস্তার এক পাশে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা