রাজনীতি

‘বিব্রতকর পরিস্থিতিতে পড়বে জেনে কর্মসূচি প্রত্যাহার বিএনপির’

নিজস্ব প্রতি‌বেদক : ইতিহাসের অমীমাংসিত বিষয় নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়বে জেনেই বিএনপি ২৫ ও ২৬ মার্চ কর্মসূচি প্রত্যাহার করেছে বলে মন্তব‌্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপি যে কর্মসূচি গ্রহণ করেছিলো, তা করোনার অজুহাত দেখিয়ে প্রত্যাহার করে নেওয়া রহস্যজনক বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ‌্যাভিনিউয়েতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘গণহত‌্যা দিবস’ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে সভায় বক্তব‌্য রাখেন।

৫ মার্চের গণহত্যা ইতিহাসের সবচেয়ে জঘন্যতম ঘটনা দাবি করে ওবায়দুল কাদের বলেছেন, এত বছর পার হলেও পাকিস্তান আজও দুঃখ ও ক্ষমা প্রার্থনা করেনি। আর্থিক ক্ষ‌তিপূরণও তারা দেয়‌নি। বরং তা‌দের নাগ‌রিক বাংলা‌দে‌শের জন্য বোঝা হ‌য়ে আছে। ৭১ সা‌লের নিৎকৃষ্টতম গণহত্যার দায়ে স্বাধীন বাংলা‌দে‌শের নাগ‌রি‌কের কা‌ছে তা‌দের ক্ষমা চাওয়া উ‌চিৎ।

তিনি বলেন, পাকিস্তান হানাদার বাহিনীর নির্মম নির্যাতন নিয়ে বিএনপির মুখে কিছু শোনা যায় না। তারা শুধু সরকারের অন্ধ সমালোচনায় ব্যস্ত। পাক হানাদারদের গণহত্যার বিষয়টি নিয়ে কিছু না বলে বরং এর পক্ষে সাফাই গায় কি না সে নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। বিএনপি মুখে মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও একাত্তরের গণহত্যা নিয়ে একটি কথাও বলেনি। এ ব্যাপারে তাদের ন্যক্কারজনক নীরবতা পাক হানাদারদের পক্ষে তাদের অবস্থানকে স্পষ্ট করে।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপি যে কর্মসূচি নিয়েছিল, করোনার অজুহাত দেখিয়ে তারা তা প্রত্যাহার করে নিয়েছে। ২৬ মার্চ সামনে রেখে ইতিহাসের অনেক মীমাংসিত সত্যের মুখে তারা বিব্রতকর পরিস্থিতিতে পড়বে বলে আজকে ২৫ মার্চ ও ২৬ মার্চ পালন না করে তারা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে বঙ্গবন্ধু এভিনিউ প্রান্তে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি। সভা পরিচালনা করেন দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

সান নিউজ/এমআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা