রাজনীতি

নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়েছে জাপা

নিজস্ব প্রতি‌বেদক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদির বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি।

দলীয় বিবৃ‌তি‌তে তি‌নি ব‌লেন, আমি আশা করছি ভারতের প্রধানমন্ত্রীর এই গুরত্বপূর্ণ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারেতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো গভীরতম হবে এবং দুদেশের মধ্যে যেসব অমীমাংসিত বিষয় রয়ে গেছে তারও সমাধান হবে।

বৃহস্প‌তিবার দলীয় এক‌ বিবৃ‌তি‌তে তি‌নি এসব কথা ব‌লে‌ছেন।

বিবৃ‌তি‌তে আরও বলা হ‌য়ে‌ছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশ্বের যেসব সরকার ও রাষ্ট্রপ্রধান শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানি‌য়ে‌ছেন তিনি।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, অনেক ত্যাগ—তিতিক্ষা এবং রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের আপামর মানুষের সাথে একাত্মতা প্রকাশ করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের মাঝে এসে এ দেশবাসীকে আবারও কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করে রাখলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান এ দেশের মানুষ চিরদিন কৃতজ্ঞতার সাথেই স্মরণ করবে। ভারত শুধুমাত্র একটি বন্ধুপ্রতীম রাষ্ট্রই নয় ওই দেশের জনগণের সাথে রয়েছে এ দেশের জনগণের গভীর আত্মিক সম্পর্ক। আমরা ভারতের সাথে সব সময় সুপ্রতিবেশীসুলভ আচরণ করে আসছি।

তিনি আশা করে বলেন, এই বন্ধন আগামীতে আরও সুদৃঢ় হবে। বিশেষ করে আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের উৎসবে এ দেশের জনগণের সাথে ভারতের প্রধানমন্ত্রীর অংশ গ্রহণে দু’দেশের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক আরো জোরদার হবে।

সান নিউজ/এমআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা