রাজনীতি

মোদির সফরে মৌলিক সমস্যার সমাধান দাবি ফখরুলের

নিজস্ব প্রতিবেদক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে সমস্ত মন্দিরে তাদের ভোট আছে তিনি সেই সব মন্দিরেই যাচ্ছেন, এটা পশ্চিমবাংলা ও আমাদের দেশের বিভিন্ন পত্র-পত্রিকার খবরগুলোতে পাচ্ছি। যেসব মন্দির তিনি পরিদর্শন করবেন সেখানে তাদের অনুসারী রয়েছে। তাদের ভোট পেতে তিনি চেষ্টা করছেন।

তিনি বলেন, আমরা বারবার বলে আসছি- ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আমাদের যেসব অভিন্ন নদীগুলো আছে তার পানির ন্যায্য হিস্যা, সীমান্ত হত্যা বন্ধ হওয়া উচিত। ভারতের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করতে হলে অমীমাংসিত সমস্যা ও সীমান্তে হত্যা বন্ধ হতে হবে। কানেক্টিভিটিতে আমাদের কি লাভ হচ্ছে, এটা জনগণের কাছে স্পষ্ট করা হোক। এত বন্ধুত্ব সরকার বলে কিন্তু সীমান্তে হত্যা বন্ধ করতে পারে না। মৌলিক সমস্যার সমাধান হচ্ছে না। এখন প্রত্যাশা করি বাংলাদেশ সরকার দেশের মানুষের দাবি ও অধিকার অনুযায়ী সকল সমস্যার সমাধান করবে ভারতের সঙ্গে।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলকে দেখে বাইরে অপেক্ষমান গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব প্রতিক্রিয়া জানান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমরা বছরজুড়ে কর্মসূচি গ্রহণ করেছি। সেই কর্মসূচি আমরা পালন করছি। গত ১৭ মার্চ থেকে সূবর্ণজয়ন্তী পালন ও বিদেশি মেহমানদের আসার কথা বলে আমাদের কর্মসূচিগুলো বন্ধ করে দেয়া হয়েছে। মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। প্রতিবেশী তিনটি দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এসে গেছেন। ২৬ মার্চ আমাদের বন্ধুদেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবেন। আমরা সব সময় বলে আসছি, দেশি-বিদেশি বন্ধুদের আমরা সব সময় স্বাগত জানাই। দুর্ভাগ্য হচ্ছে যে, এই সরকার সূবর্ণজয়ন্তী পালন করছে জনগণকে বাদ দিয়ে। জনগণ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। অনুষ্ঠানগুলো যা হচ্ছে তাতে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ নেই। এমনকি রাজনৈতিক দলগুলোরও অবস্থান নেই। বিদেশি মেহমানদের নিয়ে এসে এখানে বলানো হচ্ছে-দেশে উন্নয়নের লহরী বয়ে যাচ্ছে।

তিনি বলেন, আমি বলতে চাই-স্বাধীনতার ৫০ বছরে দুর্ভাগ্যক্রমে আমরা গণতন্ত্রের অধিকার হারিয়ে ফেলেছি। মানবাধিকার হারিয়ে ফেলেছি। যে পরিস্থিতিতে সরকার দেশ পরিচালনা করছে, তা কোনোক্রমেই গণতান্ত্রিক নয়। এমনকি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ বিপন্ন হয়ে পড়েছে। এই বিষয়গুলো আমাদের উদ্বিগ্ন করছে। আমরা চাই দেশে শান্তি থাকুক। আমরা চাই দেশে বিদেশিরা আসুক। অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হোক। স্বাধীনতা-সাবভৌমত্ব অক্ষুণ্ণ রেখে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।

ফখরুল বলেন, করোনার সমস্যা সমাধানে সরকার ব্যর্থ। করোনা আশঙ্কাজনক হারে বাড়ছে। সরকার সময় পেয়েছে কিন্তু হাসপাতালে বেড নেই। মানুষের মধ্যে কোন সচেতনতা বৃদ্ধিতে কার্যকর কোন পদক্ষেপ নেই। করোনা মোকাবিলায় সরকারের উচিৎ জরুরি ভিত্তিতে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেয়া। লকডাউন ইস্যুতে সকলের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান বা ব্যবস্থা করতে হবে।

বিএনপি মহাসচিব জানান, প্রেসক্লাবের সামনে আমাদের প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে হাবিব উন নবী খান সোহেল গুরুতর আহত হয়েছেন। সোহেলের দ্বিতীয় দফায় অপারেশন হয়েছে। তার ক্ষত খুব ভয়াবহ। যেহেতু তার ডায়াবেটিকস আছে, সেহেতু খুব সাবধানে তার চিকিৎসাটা করা হচ্ছে। আপাতত তিনি ভাল আছেন।

সান নিউজ/টিএস/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা