রাজনীতি

ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে জার্মান বিএনপির শোক

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বরেণ্য রাজনীতিক, আইনজ্ঞ, সাবেক উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে জার্মান বিএনপি এবং জার্মান প্রবাসী বাংলাদেশীরা গভীর ভাবে শোকাহত।

জার্মান বিএনপির সভাপতি দেওয়ান শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাসুদ রেজা এবং সংগঠনের নেতৃবৃন্দ এক শোক বার্তায় বলেন, ব্যারিষ্টার মওদুদ ছিলেন অন্যায়,অবিচারের বিরুদ্ধে আপোষহীণ,অপ্রতিরোধ্য, নির্ভিক, দক্ষ, মেধাবী রাজনৈতিক নেতা।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দেশ ও জাতির দুঃসময়ের কাণ্ডারী।লুন্ঠিত গনতন্ত্র, মানবাধিকার,আইনের শাসন পুনরুদ্ধারের অগ্রসৈনিক, বাংলার মেহনতি মানুষের মাঝে সদা হাস্যউজ্জল একটি পরিচিত মুখ, এক জন অসাধারন মেধার অধিকারী ভদ্র, নম্ন, মার্জিত রুচিশীল, সদালাপী, ব্যক্তিত্ববান ব্যক্তি ছিলেন,মেধাবী সমাজ বিনিরমানে যার ভুমিকা অপরিসীম, প্রকৃত জনকল্যাণকর গনতান্ত্রিক রাষ্ট্র গঠনের লড়াইয়ে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন এবং নিজে অনেকবার আমাদের কর্মসূচিতে উপস্হিত থেকে প্রেরনা জুগিয়েছেন।

মহান এই নেতার আকস্মিক মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ,দক্ষ, দেশ প্রেমিক, গনতন্ত্রমনা রাজনীতিবিদ, স্বনামধন্য আইনজীবি এবং খ্যাতমান লেখককে হারালো, দেশ ও জাতির এই দু:সময়ে তার চলে যাওয়া জাতির জন্য এক অপুরনীয় ক্ষতি।মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি,
শোক বার্তায় সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক উল্লেখ করেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ ছিলেন বাংলাদেশের রাজনীতির সফল এক জাতীয় নেতা স্বার্থের ঊর্দ্ধে উঠে তিনি রাজনীতি করে গেছেন সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য,তাইতো শাসক দলের রোষানলে পরতে হয়েছে বার বার, স্বৈরচারী সরকারের মওদুদ ভীতি তার মৃত্যুর পরেও ছাড়েনি!

সংগঠনের পক্ষ থেকে তার বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনায় আসছে ২০শে মার্চ ২০২১ইং, রোজ শনিবার এক দোয়া মাহফিলের আয়োজন করেছে।

সাননিউজ/ টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা