রাজনীতি

মওদুদের মরদেহ নিতে এসে আবেগাপ্লুত ফখরুল  

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের মরদেহ নিতে এসে আবেগে আপ্লুত হয়ে পড়েন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে মওদুদ আহমদের লাশ।

বিমানবন্দরের ৮ নম্বর গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুলের এসব দৃশ্য চোখে পড়ে।

এ সময় বিএনপির মহাসচিব বলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদের চলে যাওয়া দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। গণতান্ত্রিক আন্দোলন জোরদার করে তার শূন্যতা পূরণ করা হবে।

তিনি বলেন, তার চলে যাওয়া শুধু বিএনপি নয়, সমগ্র জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

ফখরুল বলেন, দাবি আদায়ের আন্দোলন-সংগ্রামের নামে ৩২টি মামলা দেয়া হয়েছে তার (মওদুদ) নামে।

মওদুদ আহমদের লাশ গ্রহণ করতে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, আমানউল্লাহ আমান, জয়নাল আবেদিন ফারুক, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নাজিম উদ্দীন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুল লতিফ জনি, তাবিথ আউয়াল, প্রকৌশলী ইশরাক হোসেন, বজলুল করিম চৌধুরী আবেদ ও শায়রুল কবির খান।

সান নিউজ/টিএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা