রাজনীতি

ঢাকার সমাবেশ স্থগিত করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে নিরপেক্ষ নির্বাচনের দাবি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পূর্বঘোষিত সমাবেশ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৬মার্চ) রাজধানীর ব্রাদার্স ইউনিয়ন মাঠে এই সমাবেশ হওয়ার কথা ছিল।

সোমবার (১৫মার্চ) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিবাদ সমাবেশ স্থগিত করার কথা জানান।

বিএনপি মহাসচিব বলেন, সারাদেশের সব বিভাগীয় শহরের সিটি করপোরেশন এলাকাসমূহে ধারাবাহিক সমাবেশের অংশ হিসেবে ঢাকা দক্ষিণের যে সমাবেশ হওয়ার কথা ছিল তা সরকারি বাধা ও দক্ষিণ সিটিতে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের অসুস্থতার কারণে স্থগিত করা হয়েছে।

জানতে চাইলে মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচি ও বিদেশী মেহমান আসার কারণে আমরা এই সমাবেশ স্থগিত করেছি। তবে রমজানের আগে এই সমাবেশ হবে।

সাননিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা