রাজনীতি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি-সম্পাদকসহ ৮ জন বহিষ্কার 

নিজস্ব প্রতিবেদক : ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আট নেতাকে বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। একইসঙ্গে সংগঠনের ঢাকা মহানগর সংসদ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদও বিলুপ্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক মাহির শাহরিয়ার রেজার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংগঠনে শৃঙ্খলা পরিপন্থী ও নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গঠনতন্ত্রের ৫৬ (ক) ধারা অনুযায়ী এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বহিস্কৃত আট নেতা হলেন- ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সম্পা দাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ঐশ্বর্য আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সাখাওয়াত ফাহাদ, সাধারণ সম্পাদক রাগীব নাইম, সহকারী সাধারণ সম্পাদক মেঘমল্লার বোস, ঢাকা মহানগর সংসদের সভাপতি তাসিন মল্লিক, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক সাদাত মাহমুদ।

এছাড়া সতর্ক করা হয়েছে আরও কয়েকজন নেতাকে। একইসঙ্গে পরবর্তীতে এমন কাণ্ডে জড়ালে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও হুশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় সংসদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর সংসদের বর্তমান কমিটি বিলুপ্ত করে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়েছে। একইসঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটি বিলুপ্ত করে ১৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটিও গঠন করে দেয় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর ৪০তম জাতীয় সম্মেলনে কাউন্সিলরদের ভোটাভুটির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়েজ উল্লাহ সভাপতি ও সরকারি কবি নজরুল কলেজের শিক্ষার্থী দীপক শীল সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।

এরপর থেকেই শুরু হয় দলীয় অন্তর্কোন্দল। প্রকাশ্যেই পৃথক সম্মেলনের ডাক দেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক অনিক রায়ের নেতৃত্বাধীন একাংশ। তবে ওই সম্মেলন শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। ওই বিদ্রোহের ধারাবাহিকতায় কেন্দ্রীয় কমিটি এই শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দিলো।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা