রাজনীতি

‘পিলখানায় পরোক্ষভাবে জড়িতদেরও বিচারের আওতায় আনতে হবে’

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপি পিলখানা ট্রাজেডিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বলেছেন, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে জনমনে কিছুটা বিভ্রান্তি আছে। সরকারের পক্ষ থেকে তদন্ত সংস্থার রিপোর্ট প্রকাশ হলে এই হত্যাকাণ্ড নিয়ে সাধারণ মানুষের সন্দেহ ও বিভ্রান্তি দূর হবে। তাছাড়া শহীদদের নিকট আত্মীয়রাও বুঝতে পারবেন কোন প্রেক্ষিতে তাদের স্বজনরা নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এটা শহীদ পরিবারের জন্য সান্তনাও হবে।

তিনি বলেন, প্রতিটি ষড়যন্ত্রের সাথে কিছু মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকে। তাই পিলখানা ট্রাজেডিতে পরোক্ষভাবে কেউ জড়িত থাকলে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। উচ্চ আদালতে বিচারাধীন মামলায় হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি হবে এমন আশাবাদও প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার সকালে বনানী সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি জাতীয় পার্টি ও বিরোধী দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন জাপা চেয়ারম্যান। এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী দোয়া-মোনাজাত পরিচালনা করেন। পরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন জাপা চেয়ারম্যান।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য মো. হাবিবুর রহমান, এসএম ফয়সল চিশতী, ভাইস চেয়ারম্যান এইচএম শাহরিয়ার আসিফ, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, মো. সাইফুল ইসলাম, মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক ও জাতীয় যুব সংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, যুগ্ম কোষাধ্যক্ষ আবু তৈয়ব, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম, কেন্দ্রীয় সদস্য আব্দুস সাত্তার, আরিফুল ইসলাম রুবেল, মো. আলমগীর হোসেন, জিয়াউর রহমান বিপুল, মাসুদুর রহমান, মুশফিকুর রহমান।

সাননিউজ/টিএস/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা