রাজনীতি

ভাষা সৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি

নিজস্ব প্রতিবেদক : ৬৯ বছর পরে এসেও ভাষা আন্দোলনের শহীদ ও ভাষা সৈনিকদের পূর্ণাঙ্গ কোনো তালিকা নেই। অথচ বায়ান্নর ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতার সোপান রচিত হয়েছে। ভাষা শহীদদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়া এই রাষ্ট্রের ব্যর্থতা।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলা হয়। ভাষা সৈনিকদের রাষ্ট্রীয় মর্যাদা ও পূর্ণাঙ্গ তালিকা তৈরির দাবিতে এই মানববন্ধন করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)।

মানববন্ধনে ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, বায়ান্নর ২১ ও ২২ ফেব্রুয়ারি ঢাকায় ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে সরকারি বাহিনীর নির্বিচার গুলিতে বহু লোক প্রাণ হারালেও সবাই স্বীকৃতি পাননি। ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ এ তথ্য সংরক্ষণ করা না হলে ভাষাশহীদ কত, তা পরবর্তী প্রজন্মের কাছে অজানা রয়ে যাবে।

তিনি আরও বলেন, দেশের আদালতের নির্দেশ থাকার পরও ভাষাশহীদ ও ভাষাসৈনিকদের তালিকা প্রণয়ন না হওয়া এবং তাঁদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিতে সময়ক্ষেপণ করা দুঃখজনক ও হতাশার। এই ব্যর্থতার কারণে শাসকদের ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে একদিন।

মানববন্ধনে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, ‘ভাষাসৈনিক আব্দুল মতিনকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়নি। অতি সত্বর ভাষাসৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুন। তা না হলে আন্দোলন–সংগ্রাম চালিয়ে যাব। এ তালিকা করতে আমরা দায়বদ্ধ।’

গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, মহান ভাষা আন্দোলনের এত বছর পরও শহীদদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়া এই রাষ্ট্রের ব্যর্থতা, শাসকদের ব্যর্থতা। কেউই এই ব্যর্থতার দায় এড়াতে পারে না।

জাসদ উপদেষ্টামণ্ডলীর সদস্য এনামুজ্জামান চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধাদের মতো ভাষাসৈনিকদের ভাষাবীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। সারা বছর শহীদ মিনারগুলো অবহেলায় থাকে। এগুলো সারা বছর সংরক্ষণের জন্য সরকারের ব্যবস্থা নেওয়া উচিত।

রাষ্ট্রীয় স্বীকৃতির পাশাপাশি ভাষাসৈনিকদের ভাতা দেওয়ার দাবি জানিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক জোটের সভাপ্রধান সৈয়দ মইনুজ্জামান বলেন, মুক্তিযোদ্ধাদের মতো ভাষাসৈনিকদের ভাষাবীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।

বাংলাদেশ ন্যাপের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহার সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন প্রমুখ।

সান নিউজ/টিএস/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা