রাজনীতি

‘আগামী নির্বাচনে ২০০ আসনে প্রার্থী দেবে কল্যাণ পার্টি’

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক বলেছেন, বাংলাদেশ এখন এক কঠিন সংকট অতিক্রম করছে। দেশ ও গণতন্ত্র রক্ষায় সকলকে ভেদাভেদ ভুলে বর্তমান দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। এ সময় জাতিকে সঠিক নেতৃত্ব দিতে না পারলে মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ দুরূহ হয়ে পড়বে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) কল্যাণ পার্টির চেয়ারম্যানের মহাখালী কার্যালয়ে দলের নির্বাহী কমিটির এক সভায় তিনি এসব কথা বলেন।

জেনারেল ইবরাহিম বলেন, আওয়ামী লীগ সরকারের ক্রমবর্ধমান দেশবিরোধী কর্মকাণ্ডে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এই অবস্থা চলতে থাকলে বহু কষ্টে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের জন্য দুরূহ হয়ে পড়বে। বর্তমান সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তাকে সংগঠিত করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার জন্য তিনি তাগিদ দেন। বর্তমান বিরাজমান পরিস্থিতির পরিবর্তন অবশ্যম্ভাবী, সেই আশাবাদ ব্যক্ত করেই কল্যাণ পার্টি কাজ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ২০০ সংসদীয় আসনকে টার্গেট করে সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি।

দলের নির্বাহী পরিষদের এই সভায় স্থায়ী কমিটির সদস্য- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির, ফোরকান ইবরাহিম, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আজাদ মাহবুব, মুক্তিযোদ্ধা প্রফেসর নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত মহাসচিব নুরুল কবির ভুইয়া পিন্টু, ভাইস চেয়ারম্যান-লে. কর্নেল (অব.) নুরুদ্দিন, কর্নেল (অব.) কামাল আহমেদ, শাহিদুর রহমান তামান্না, আলী হোসাইন ফরায়েজী, যুগ্ম মহাসচিব রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা, নুরুল আবছার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক শাহানা সুলতানা শিলা প্রমুখ অংশ নেন।

নির্বাহী কমিটির সভা শেষে গ্রুপ ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ মিনহাজ উদ্দীন শেখ এবং কমডোর (অব.) শেখ আরিফ মাহমুদ প্রাথমিক সদস্য ফরম পূরণ করে কল্যাণ পার্টিতে যোগদান করেন। এ সময় দলের চেয়ারম্যান আগত সদস্যদের স্বাগত জানান।

সান নিউজ/টিএস/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা