রাজনীতি

‘সরকার মাদকাসক্তদের মতো আচরণ করছে’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি (এম) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ডা. এম এ সামাদ বলেছেন, বর্তমান সরকার সেমি প্যাথ-মাদকাসক্তদের মতো আচরণ করছে। জিয়ার খেতাব কেড়ে নিয়ে মামুনুল হকগং দের দিবেন! খেতাব বিতর্ক সৃষ্টি করে সরকার ভুল পথে যাচ্ছে।

তিনি বলেন, 'এর চেয়ে (খেতাব বাজেয়াপ্তকরণ) দেশের লক্ষ-কোটি বিপদগ্রস্ত মানুষের দিকে নজর দিলে জনগণের সহানুভূতি পেতো। দেশের কোটি কোটি বিপদগ্রস্ত মানুষ বিশেষ করে করোনা মহামারীতে বিধ্বস্ত অর্থনীতি, মানুষ দিশেহারা সেদিকে নজর না দিয়ে খেতাব বিতর্ক সৃষ্টি করে সরকার বড়ই ভুল করলেন দ্রুত জনসমর্থন হারাবেন অযথা আল-জাজিরার সংবাদ পরিবেশন দেখে ভীত-সন্ত্রস্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়েছে।' এই বিতর্কটি এই দুর্যোগ মুহূর্তে না তুলে অন্য কোন সময়ে তুলতে পারতেন বলে উল্লেখ করেন তিনি।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম) দেয়া এক বিবৃতিতে সামাদ এসব কথা বলেন।

এতে কমরেড সামাদ বলেন, দেশে আজ মৌলবাদ জঙ্গি রাজাকার বাহিনী মিলে দেশটাকে সেমি তালেবান বানিয়ে ফেলেছে। স্বাধীনতার ৫০ বছর পরেও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলছে। সরকারকে চ্যালেঞ্জ করছে। সারাদেশে ইসলামের নামে জামাতি মৌলবাদীরা প্রকাশ্য তাণ্ডব চালাচ্ছে। তারা শিশু বলাৎকার করছে। মানুষকে আগুনে পুড়িয়ে মারছে। যুদ্ধ অপরাধী দেলোয়ার সাইদীর মুক্তি দাবি করছে। জায়গায় জায়গায় দেখলাম বাধা দেয়ায় খোদ আওয়ামী লীগ নেতাদের চেয়্যারপেটা-জুতাপেটা করছে। অন্য যেকোন সময়ের চেয়ে তারা এখন অনেক বেশি সংগঠিত এবং শক্তিশালী। তারা দেশে আল-কায়দা মডেলে জঙ্গি সংগঠন তৈরি করছে। দেশে নারী নেতৃত্ব হারাম প্রচারণা চালাচ্ছে। দেশে খেলাফত প্রতিষ্ঠা করে শরিয়া আইন চালু করার স্বপ্ন দেখছে। সরকার সেদিকে নজর না দিয়ে মুক্তিযোদ্ধাদের খেতাব কেড়ে নেওয়ার বিতর্কে জড়িয়ে মাতালের মতন কাজ করছে।

সামাদ বলেন, সরকারের কাজ ছিলো বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো। তা না করে সরকার বিপদজনক পথে হাঁটছে যা দেশে বিদেশে সরকারের ভাবমূর্তি নষ্ট করবে। মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দেশ পরিচালনা করে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায় লিপ্ত হয়েছে। দুর্নীতি-দুঃশাসন-লুণ্ঠনের উৎসব চালাচ্ছে।

বিবৃতিতে তিনি সরকার সেমি-প্যাথ বা মাদকাসক্তদের পরামর্শে দেশ না চালিয়ে জনদুর্ভোগের দিকে নজর দিতে আহ্বান জানান।

সাননিউজ/টিএস/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা