রাজনীতি

‘গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় প্রয়োজন জাতীয় ঐক্য’

নিজস্ব প্রতিবেদক : গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় প্রয়োজন সকল দেশপ্রেমিক, গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সমন্বয়ে জাতীয় ঐক্য বলে মত প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী না হবার কারণে দেশে দুর্নীতি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। যা জাতির জন্য লজ্জাজনক এবং মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) গুলশানের চেয়ারম্যানের কার্যালয়ে বাংলাদেশ ন্যাপ'এ সদ্য যোগাদানকারী নেতা কৃষক মো. মহসিন ভুইয়া'র স্বাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পাটকল-চিনিকল বন্ধ হচ্ছে, পোষাক কলকারখানায় শ্রমিক ছাঁটাই হচ্ছে ফলে দেশে কর্মহীন মানুষের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। বাংলাদেশ ন্যাপ দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে রাজনীতি করছে। বাংলাদেশ ন্যাপকে নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যেতে হবে। আগামী দিনের রাজনীতিতে ন্যাপকে সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

এসময় ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া বলেন, দুর্নীতি ও অযোগ্য দলীয়করণের কারণে দেশে মারাত্মকভাবে বৈষম্য বেড়েছে। কিছু মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আর কিছু মানুষ সামান্য টাকার জন্য সন্তানের চিকিৎসা করতে পারছে না। শুধু বৈষম্যের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আজকের বাংলাদেশ। তাই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

তিনি বলেন, যারা দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজ করতে চান তাদের জন্য বাংলাদেশ ন্যাপ'র দরজা উন্মুক্ত। বাংলাদেশ ন্যাপকে নতুন প্রজন্মের কাছে একটি আদর্শ রাজনৈতিক সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে।

এসময় কৃষক মো. মহসিন ভুইয়া ছাড়াও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার মশিউর রহমান গানি। দলীয় চেয়ারম্যানের নির্দেশে কৃষক মো. মহসিন ভুইয়াকে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা বিভাগীয় সমন্বয়কারী হিসাবে দায়িত্ব প্রদান করা হয়।

সান নিউজ/টিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা