রাজনীতি

চাল-তেলে চলছে তেলেসমাতি: ন্যাপ

নিজস্ব প্রতিবেদক: চাল ও ভোজ্য তেল নিয়ে বাজারে চলছে তেলেসমাতি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া।

তারা বলেন, চাল ও ভোজ্যতেলের বাজারে লাগাম নেই, ঊর্ধ্বমুখী গতিতে থাকা এই দুটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। সাথে যোগ হয়েছে আটার মূল্যও। চালের ভরা মৌসুমে চালের মূল্যবৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই। সামান্য যেটুকু ঘাটতির কথা বলা হচ্ছে তা পূরণে সরকার চাল আমদানি করছে। তারপরও দফায়-দফায় চালের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন। তেল নিয়ে তেলেসমাতি থামছেই না উল্লেখ করে তারা বলেন, লাগামহীনভাবে বেড়েই চলছে ভোজ্য তেলের মূল্য। সরকার খোলা তেলের মূল্য নির্ধারণ করে দিলেও মালিকরা তা মানছেন না। আটার মূল্যবৃদ্ধির কোন কারণ আছে বলে কেউ জানে না।

তারা বলেন, একদিকে মুনাফাখোর, অসৎ বাজার সিন্ডিকেট, অন্যদিকে চাতালের মালিকদের কারসাজিতে লাগামহীনভাবে চালের মূল্যবৃদ্ধি পাচ্ছে। ঘাটতির অজুহাত দেখিয়ে তেল নিয়ে ভয়াবহ সিন্ডিকেট চলছে। বাজার নিয়ন্ত্রণের সরকারি ব্যবস্থা বলতে বাস্তবে কিছু নেই। এ কারণে অসৎ ব্যবসায়ী চূড়ান্ত স্বেচ্ছাচারীভাবে প্রায় প্রতিটি জিনিসের মূল্যবৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষের পকেট কেটে নিচ্ছে। অপর দিকে গ্রামের গরিব ও স্বল্প আয়ের মানুষের জন্য চালু করা কর্মসূচিগুলো দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির কারণে অনেকটাই ব্যর্থ হচ্ছে।

নেতৃদ্বয় বলেন, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্ত ভাতা, ভিজিবি ও ভিজিএফ কর্মসূচিসহ গ্রামীণ গরিবদের জন্য নেওয়া প্রায় সব প্রকল্পই দুর্নীতির কারণে অকার্যকর হয়ে পড়ছে। সরকারি প্রতিবেদনেই এইসব প্রকল্পের দুর্নীতি, স্বজনপ্রীতির বিস্ময়কর সব তথ্য বেরিয়ে আসছে।

তারা বলেন, বাজার নিয়ে সরকারের কঠোর নজরদারি না থাকার কারণেই চাল-ভোজ্যতেলের মূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বাজার নিয়ন্ত্রণে সরকারের মনিটরিং ব্যবস্থা খুবই দুর্বল।

নেতৃদ্বয় দ্রুত চাল, ভোজ্য তেল, আটার মূল্য নিয়ন্ত্রণসহ বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণের কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবী জানান।

সান নিউজ/টিএস/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা