রাজনীতি

আওয়ামী লীগে ‘পকেট কিট’ চলবে না: কাদের

নিজস্ব প্রতি‌বেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা উত্তর ও দ‌ক্ষি‌ণের নেতা‌দের উ‌দ্দে‌শ্যে বলেছেন, আওয়ামী লীগে ‘পকেট কিট’ (নেতাদের পছন্দের লোক দিয়ে কমিটি করা) চলবে না।

তিনি বলেন, দুঃসময়ের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করতে হবে। যারা আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু কমিটিতে জায়গা পাননি, তাদের জায়গা দিতে হবে।

রোববার (৩১ জানুয়ারি) দুপু‌রে ঢাকা মহানগর দ‌ক্ষিণ আওয়ামী লীগ আ‌য়ো‌জিত আ‌লোচনা সভায় এসব কথা ব‌লেন তি‌নি। ১৯৯৪ সালে ঢাবা সি‌টি ক‌র্পো‌র্রেশ‌ন নির্বাচ‌নের প‌রের‌দিন বিএন‌পির পরাজীত প্রার্থী‌দের সন্ত্রাসী‌দের দ্বারা নিহত সাত শহী‌দের স্মর‌ণে এ প্রতিবাদ আ‌লোচনা ও দোয়ামাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়। অনুষ্ঠ‌নে সভাপতিত্ব ক‌রেন, ঢাকা মহানগর দ‌ক্ষিণের সভাপ‌তি আব‌ু আহ‌মেদ মান্না‌ফি।

তি‌নি ব‌লেন,কর্মীদের কোণঠাসা করে আওয়ামী লীগ বাঁচবে না। বাংলাদেশকে বাঁচাতে হলে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে, গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আর আওয়ামী লীগকে বাঁচাতে হলে দলের ত্যাগী নেতা-কর্মীদের বাঁচাতে হবে। তাই থানা ও ওয়ার্ড পর্যা‌য়ের ক‌মি‌টি গু‌লো দ্রুত শেষ করুন। স‌স্মেল‌নের আ‌গেই সকল ক‌মি‌টি শেষ কর‌তে হ‌বে। সময় থাক‌তে ক‌মি‌টি না ক‌রে, অসম‌য়ে ঘ‌ড়েব‌সে ক‌মি‌টি কর‌বেন তা আওয়ামী লীগ মে‌নে নি‌বে না।

এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা