রাজনীতি

সুশাসন জাদুঘরে, গণতন্ত্র কফিনে বন্দি : জাপা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, দেশের সুশাসন এখন জাদুঘরে। আর গণতন্ত্র কফিনে বন্দি। নির্বাচন কমিশনের ব্যর্থতায় দেশের মানুষ ভোটাধিকার হারিয়েছে। পঙ্গু ও বিকলাঙ্গ নির্বাচন কমিশন পদে পদে ব্যর্থতার প্রমাণ দিচ্ছে। প্রতিটি নির্বাচনে কুরুক্ষেত্র তৈরি হচ্ছে। নির্বাচন কমিশন ক্ষমার অযোগ্য অপরাধ করেছে।

তিনি বলেন, সরকারের সন্ত্রাসী বাহিনী নির্বাচনের পরিবেশ ভুলুণ্ঠিত করেছে, যেমনটা করেছিলো বিএনপির সন্ত্রাসীরা। দেশের মানুষ আজ শান্তিতে ঘুমাতে পারছে না।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে জাপা মহাসচিবের নেতৃত্বে জাতীয় যুব সংহতির নব-গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ রংপুরের পল্লী নিবাসে হুসেইন মুহম্মদ এরশাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ উপলক্ষে পল্লী নিবাস চত্বরে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাবলু।

জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে বর্তমান সরকার। তিনি বলেন, দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়েই চলেছে। দেশের ৪২ শতাংশ মানুষ দারিদ্র তার ওপর করোনাকালে আরো দেড় কোটি মানুষ কাজ হারিয়েছে। তাই দেশের মানুষের জীবন যাপন দুর্বিষহ হয়ে পড়েছে।

বাবলু আরো বলেন, দেশের মানুষ হুসেইন মুহম্মদ এরশাদের স্বর্ণযুগ ফিরে পেতে চায়। তারা একবুক আশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। কারণ, এরশাদ দেশে উন্নয়ন ও সুশাসন এক সাথে নিশ্চিত করতে সমর্থ হয়েছিলেন। তিনি মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করতেন। জাপার শাসনামলে যমুনা ব্রিজ, কর্ণফুলী ব্রিজসহ অসংখ্য ব্রিজ ও পাকা সড়ক নির্মাণ করেছেন। মহাখালী ফ্লাইওভারের কাজ তার শাসনামলেই শুরু হয়েছিলো। শত বছরের ইংরেজদের উপনিবেশিক ব্যবস্থা ভেঙে উপজেলা পরিষদ নির্মাণ করে মানুষের মৌলিক অধিকার দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন।

জাতীয় যুবসংহতির আহ্বায়ক হুসেইন মকবুল শাহরিয়ার আসিফের সভাপতিত্বে এবং সদস্য সচিব আহাদ ইউ শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জাপার প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান, এসএম ইয়াসির, যুব সংহতির যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল, হেলাল উদ্দিন, অ্যাডভোকেট জুলফিকার হোসেন, মো. হেলাল উদ্দিন, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, যুবসংহতি রংপুর জেলা সভাপতি নাজিম আহমেদ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুবসংহতি মহানগর সভাপতি মো. জাকির, সাধারণ সম্পাদক শান্তি কাদেরী।

সান নিউজ/টিএস/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা