রাজনীতি

কিশোরগঞ্জে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

সোহেল, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার পৌর নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। শনিবার ( ৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে কিশোরগঞ্জ পৌরসভার স্থগিত একটি কেন্দ্রে ও জেলার কটিয়াদি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণের প্রথম দিকেই কেন্দ্রগুলিতে অনেক ভোটারদের উপস্থিতি দেখা গেছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন নির্বাচনী কর্মকর্তা, প্রার্থী ও তাদের সমর্থকরা। বিকাল ৪ টা পর্যন্ত ব্যালট পেপারে টানা ভোটগ্রহণ চলবে।

কটিয়াদি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১জন নারীসহ ৫জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। মেয়র প্রার্থীদের মাঝে মধ্যে ৪জন দলীয় প্রার্থী ও ১জন স্বতন্ত্র প্রার্থী। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৪৬৬ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৭৩৬ এবং নারী ভোটার ১৫ হাজার ৭৩০।

গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে শহরের ওয়ালী নেওয়াজ খান কলেজের পূর্ব ৩ তলা ভবন কেন্দ্রে সহিংসতার ঘটনায় ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনের স্থগিত কেন্দ্রটি ছাড়া বাকি ২৭টি কেন্দ্রের ঘোষিত বেসরকারি প্রাথমিক ফলাফলে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী মো. পারভেজ মিয়া (নৌকা) ৪৮৪ ভোটে এগিয়ে রয়েছেন।

স্থগিত কেন্দ্রের ভোটার সংখ্যা ১৮৫২ জন। ফলে ওই কেন্দ্রে পুনঃনির্বাচনের ফলাফলের উপর নির্বাচনে জয়-পরাজয় ঝুলে রয়েছে। উভয় নির্বাচনী এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জুডিসিয়্যাল ম্যাজিষ্ট্রেটের নেতৃতে পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন রয়েছে এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‌্যাব ও বিজিবি টহল প্রদান করছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং সর্বত্র শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে বলে নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আশ্রাফুল আলম।

সান নিউজ/সোহেল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা