রাজনীতি

ফারার পার্ক হাসপাতালে চিকিৎসা নেবেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক : শারীরিক চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটা ফ্লাইটে স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে রওনা হয়েছেন তিনি।

বিএনপি মহাসচিবের একান্ত সহকারি মো. ইউনুস আলী জানান, স্যার (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সিঙ্গাপুরের ফারার পার্ক হসপিটালে (Farrer park hospital) তিনি চিকিৎসা নেবেন। সিঙ্গাপুরে পৌঁছে সেখানকার নিয়মানুযায়ী দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার পরে স্যার হাসপাতালে যাবেন। সেভাবেই হাসপাতালে ডাক্তারের সাথে সাক্ষাতের সময়সূচি ঠিক করা হয়েছে।

২০১৫ সালে কারাবন্দি অবস্থায় ঘাড়ে ইন্টারন্যাল ক্যারোটিভ আর্টারিতে ব্লক ধরা পড়লে সিঙ্গাপুরে তার চিকিৎসা করিয়েছিলেন ৭৩ বছর বয়েসী মির্জা ফখরুল। এর চিকিৎসা বাংলাদেশে না থাকায় প্রতিবছরই ফলোআপ করতে তাকে সিঙ্গাপুরে যেতে হয়।

সর্বশেষ ২০১৯ সালের ৪ অক্টোবর তিনি সিঙ্গাপুরে যান।

সাননিউজ/টিএস/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা